somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ছবি অনেক কথা (মোবা্ইলগ্রাফী)( তুমি_এবার_বিষন্ন_হও-জীবন গদ্য)

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগাছারা এমনই হয়... আলসেমির ফাঁক ফোঁকর পেলেই মাথাচাড়া দিয়ে জেগে উঠে। যত্নের গড়া নীড় তোমার, শ্রম ঘামের দামে ইট পাথর আর বিশ্বাসের গায়ে আঁচড় কেটে কেটে বছরের পর বছর বুকে লালিত স্বপ্ন পুরণের হাতছানি যে কতটা সুখকর ছিল তা তো তুমিই জানো!

যখন নিজে দাঁড়িয়ে নিজের আশ্রয়স্থল দেখছিলে তখন ইট পাথর সিমেন্ট আর বালির মাখামাখি ভালবাসা ভালবাসা খেলা চলছিল তখন তুমি মুগ্ধতায় আচ্ছন্ন! রড পর রড... মজবুতের ব্যাপারে তুমি ছিলে দৃঢ়তায় প্রতিজ্ঞাবদ্ধ। ড্রিলের আগুনে পুড়ে রড ক্ষয়ে ক্ষয়ে পড়েছিল আগুনের ফুলকি হয়ে... তখন বুক ফুলিয়ে দেখেছিলে সেই অভুতপুর্ব আলোকসজ্জ্বা!

আতশবাজির আলোয় তোমার মুখ জ্বলজ্বল করেছিল আবারো চোখে মুখে মুগ্ধতার হাতছানি। অপেক্ষায় থেকে থেকে স্বপ্ন পেড়ে আনতে যাচ্ছ ঐ আকাশসীমা হতে।

ইট পাথরের গাঁথুনিতে ছিল কারিগরের নিপূন হাত আর তোমার বিশ্বাস। এক দুই তিন... দিনের পর দিন যায় তুমি আশস্থ হতে থাকো। কতগুলো পরিশ্রমি হাতের ছোঁয়া ছিল সে তুমি জানো... আকাশ সীমা হতে ঘামের ফোঁটা পড়েছিল ভূতলে... কি রোদ কি মেঘ.. সকল উপেক্ষায় রিযিকের সন্ধানে যারা নিয়োজিত তাদের শ্রমের মুল্য তুমিই মিটিয়েছিলে। একদিকে যেমন কর্মসংস্থান অন্যদিকে তোমার স্বপ্ন আহ্... কতটা মধুর প্রহর ছিল, চিন্তা করো।

অবশেষে কোন এক মহেন্দ্রক্ষণে তোমার হাতছানি দেয়া বুকের ভিতর বহুদিনের লালিত স্বপ্ন পুরণ হওয়ার পথে... ভেবে দেখতো কেমন মুহুর্মুহু সুখের বাজনা বেজেছিল বুকে তখন!

স্বপ্নের ঘটল ইতি আর তুমি শুরু করে দিলে তাতে বসবাস। সিমেন্টের প্রলেপের উপর ছড়িয়ে দিলে রঙধনু রঙ স্বপ্নের ছোঁয়া... দেয়ালে দেয়ালে বসালে দামী ঘড়ি, এন্টিক্সের শোপিচ... ছাদে ঝাড়বাতি, ফ্যান, কোনায় বসালে কর্নার সাজালে বিভিন্ন দেশ থেকে সংগৃহিত দামি এন্টিক্স কিংবা পিতলের কিংবা সিরামিকের শোপিচ কিংবা নানান আসবাব। ঘরের এমন কোন জায়গা নেই বা এমন কোন ফাঁক ফোঁকরও রাখনি যাতে সৌন্দর্য্যের হানি ঘটে। যেখানে নতুন নতুন জিনিসের সমাহার সেখানে প্রতিদিনই যত্নের হাত প্রয়োজন। বুঝতে পেরে নিয়ে এলে সাজিয়ে লাল বেনারসি সমেত কন্যা। আহা কত সুখ চুয়ে চুয়ে পড়ে... সব নতুন তাই বুঝি যত্ন আত্মির ঘাটতি পড়ে না...

অতঃপর কোন কিছুই আর নতুন থেকে যায় না। ধীরে ধীরে জরাজীর্ণতার শুরু। জীবন পানসের দিকে মোড় নেয়। অবহেলা পেতে থাকে নতুন যা ছিল সবকিছুই। সঞ্চিত যা ছিল তাতো ঢেলে দিয়েছ স্বপ্নতে.. এখন পেট মানে না.. তাকে শান্ত করতে লেগে গেলে উঠেপড়ে।।। তুমি ব্যস্ত হতে থাকলে, দুহাতে ছিনিয়ে আনতে অর্থ কি দিন কি রাত... তুমি শুধু তোমার হয়ে গেলে... অবহেলা পেতে থাকে তোমার বাড়ির দেয়াল, কার্নিশ, ছাদ... ভিতর বাড়ির বেনারসি কন্যা আহ্ সেদিকে তোমার মন নেই আর। অতএব আগাছারা উৎ পেতে বসেছিল যা আগে... ধীরে ধীরে দখলে নিতে থাকে তোমার বেনারসি কন্যা আর তোমার স্বপ্নের বাড়ির।

কোনো একদিন তোমার খেয়ালে আসে... আগাছাদের দেখে বুকে মোচড় দিয়ে উঠে... তৎক্ষনাত তুমি আগাছা নিধনে হলে তৎপর.. এর আগেই তো স্বপ্নের ভিত দূর্বল করে দিয়েছে আগাছা। আচ্ছা ইট পাথরের দেয়াল হতে আগাছা তো পরিস্কার করতে পারবে এ তোমার সাধ্যের ভিতর, দা'য়ের কোপে ছিন্নবিচ্ছিন্ন করে দিতে পারবে আগাছাদের।

কিন্তু যার মনে আগাছাদের বসবাস সে আগাছা পরিস্কার কি করে করবে শুনি?? এ তো তোমার আর সাধ্যে নেই। বেনারসির মনে তুমি হয়ে গেলে আগাছা... এতটা অবহেলা করতে পারলে??? শুনো, শুরু করেছিলে মমতা আর বিশ্বাস দিয়ে তা ধরে রাখা তোমার উচিত ছিল! আগের জায়গায় ফিরে যাওয়া বুঝি আর হবে না গো!!

তুমি বিষন্ন হও এবার!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×