somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহররমের দশ তারিখ..

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি

দুনিয়াটার সৃষ্টি হলো
দশ মহররমের দিন
কত শত ঘটনা হায়
সুদিন কভু দুর্দিন!

আকাশ হতে বৃষ্টি পড়ে
মহররমের দশে
আদম (আঃ) সৃষ্টি হয়ে
বেড়ান জান্নাত চষে!

আল্লাহ্ তা'আলার প্রথম সৃষ্টি
সেরা করলেন মানুষ
সেই মানুষ'রা ভুলে দয়া
ওড়ায় রঙ্গের ফানুস।

দশ তারিখের মহররমে
নিষিদ্ধ ফল খেয়ে
দুনিয়াতে আসেন আদম
জান্নাত হতে ধেয়ে!

এই দিনেই আদমের হয়
মনের দোয়া কবুল
আমরা মানুষ থাকি হায়রে
সকল ভুলে বেভোল!

নুহ (আঃ) দশ তারিখে পান
তুফান হতে মুক্তি
মহররমের মাসটি বাড়ায়
মনে অঢেল ভক্তি!

সুলায়মান (আঃ) পান বাদশাহী হায়
আল্লাহ্ তা'আলার দান
আয়ূব (আঃ) এই দিনেই শুনি
রোগ ভোগের মুক্তি পান!

আগুন হতে পেলেন নাযাত
ইব্রাহিম নবী মোদের
শিকার ছিলেন অমুসলিম সেই
নমরুদের ই ক্রোধের!

আল্লা'র সাথে সরাসরি
মহররম দশের ছায়
মুসা নবী কথা বলেন
তুর পাহাড়ের চুড়ায়!

ফেরাউন যে ডুবে মরে
মহররমের দশেই
যতই ছিলো বাহাদুরি
শেষে আল্লা'র বশেই।

ঈসা নবীরে আসমানেতে
উঠায়ে নেন দশে
এই দিনেই হায় এজিদ জল্লাদ
হুসেনের বুকে বসে!

হত্যা করে মাথা কেটে
আহা কি করুণ দিন
আমরা কেনো ভুলেই সকল
বাজাইরে সুখের বীণ!

কেয়ামতও ঘটবে শুনি
দশের মহররমে
ভুলোমনা আমরা বড্ড
মরে যাই শরমে।

কত শত ঘটনাতে
মহররমের এ মাস
চলো মুসলিম চলো করি
হৃদে বন্দেগি চাষ।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৪
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×