বিজয় মানে...
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজয় মানে...
বিজয় মানে দেশটি আমার
শত্রু হতে মুক্ত
বিজয় মানে মানচিত্রতে
স্বাধীন দেশটি যুক্ত।
বিজয় মানে লাল টুকটুকে
পূবাকাশের সূর্য
বিজয় মানে বুকের মাঝে
রক্তিম রণ তূর্য।
বিজয় মানে নীলাকাশে
পতাকা ওড়ে ঐ
বিজয় মানে বিজয়ের গান
শুনতে- উতলা রই।
বিজয় মানে একটি ফড়িং
স্বাধীনতায় ওড়ে
বিজয় মানে নতুন কুঁড়ি
উঠে বৃক্ষ ফুঁড়ে।
বিজয় মানে প্রজাপতি
বিজয় মানে পাখি
বিজয় মানে আহ্লাদ স্বরে
মাকে জোড়ে ডাকি।
বিজয় মানে পুকুরের জল
ঘাটলায় বসে থাকা
বিজয় মানে লাল সবুজের
দেশটি মনে আঁকা।
বিজয় মানে পাখ পাখালির
সুরের সবুজ জঙ্গল
বিজয় মানে শরতকালের
সাদা মেঘের দঙ্গল।
বিজয় মানে ছয়টি ঋতু
ছয়টি রূপে আসা
বিজয় মানে সবুজ শ্যামল
দেশকে ভালবাসা।
বিজয় মানে পলাশ শিমুল
শিউলি বেলী বকুল
বিজয় মানে মধু মাসের
ফুটা আম্র মুকুল।
বিজয় মানে স্বাধীনতায়
আকাশে ওড়া চিল
বিজয় মানে শাপলা ফুটা
স্বচ্ছ জলের ঐ ঝিল।
বিজয় মানে দেশের মাটি
আঁকড়ে বেঁচে থাকা
বিজয় মানে নতুন ধানের
গন্ধ গায়ে মাখা।
বিজয় মানে নীলাকাশে
উড়াই মনের ইচ্ছা
বিজয়ের দিনে সবাইকে
প্রাণ ঢালা শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন