এই নাও মন পেতে গোলাপীর স্নিগ্ধতা (গদ্য কবিতা)
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয়ত সাধ্যে নেই দেয়ার একশত দুই পদ্ম। বনের ঝোপ ঝাড় থেকে কুঁড়িয়ে নিয়ে এসেছি তোমার জন্য... এই যে দেখো দেখো গোলাপীর স্নিগ্ধতা। মনের অর্গল খোলা রেখো... খোলা রেখো তোমার দখিন জানলা। মধ্যরাতের আকাশের চাঁদ যখন মধ্য আকাশে মেঘের সাথে লুকোচুপি খেলায় মত্ত হবে.... নিরব নিস্তব্ধ... নিঝুম প্রহরের এক ফাঁকে জোনাকির ডানায় চড়ে আমি আসব! ঝিঁঝি পোকারা বজ্র নিনাদে ডেকে উঠবে আর তুমি ভাব্বে এইতো বেঘোর ঘুমের প্রহর। মৌনতার সূতোয় বোনা চাদরে, আঁধারের কাঁথা গায় জড়িয়ে, পাশ বালিশে হাত রেখে স্বপ্নে হবে মগ্ন। দূরে জঙ্গলে-থেকে থেকে- হুক্কা হুয়া ডেকে উঠবে শিয়াল... হুলো বিড়ালটা ঝরা পাতায় পা ফেলে মর্মর ধ্বনিতে দোঁড়ে পালাবে সেই উচ্ছিষ্ট ডাস্টবিনে। হসহস ফসফস কীট পতঙ তোমার নীড়ের গা ঘেঁষে প্রেমলীলায় মত্ত। একটা টিকটিকি.. টিকটিক বলে পালাবে দেয়াল থেকে ভেন্টিলেটর ঘরে। দেয়ালের ঘড়ির টিকটিক আওয়াজ নিঃশ্বাসের সাথে চলা সময়, অতীত হয়ে যাওয়া আর ভাঙ্গা কলের টিপটিপ জলের শব্দের গা ছুঁয়ে আমি আসব শিয়রে তোমার.. চোখ খুলে তুমি দেখো তোমার জন্য যতন করে আনা গোলাপী রঙ্গের স্নিগ্ধতা... তুমি গ্রহণ করো প্লিজ....আর বুকের বাম পকেটে রেখে দিয়ো হৃদয় ছুঁয়ে। ভেবে নিবো আমি আছি নিঃশ্বাসে তোমার। কেমন লাগবে তোমার তখন?
August 23, 2016
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন