প্রশ্ন হাজার! উত্তর নাই......
২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.
এতো ছন্দ এতো শব্দ
ক্যামনে জমা মনের ভিতর,
কোথা হতে আসে ওড়ে
ভাবতে গেলে লাগে নিথর।
এতো দু:খ এতো কষ্ট
জীবন নিয়ে খেলা করে,
ক্যামনে মানুষ বেঁচে থাকে
একলা একা মনের ঘরে।
এতো কান্না এত আবেগ
বুকের ভিতর হোলি খেলে,
তবু মানুষ হেসে গেয়ে
ক্যামনে সুখে পাখনা মেলে।
এতো চাওয়া, না পাওয়াতে
বিষন্নতায় মানুষগুলো,
ক্যামনে বাঁচে দীর্ঘশ্বাসে
জীবন করে এলোমেলো।
এতো হতাশ এতো উদাস
মানুষ'রা সব ক্যামনে থাকে,
সুখের মাঝে থেকে ক্যামনে
মনে হাজার দু:খ আঁকে।
এতো তিক্ত এতো আগুন
জ্বালিয়ে মন করে রিক্ত,
ক্যামনে মানুষ পারে হায়রে
সুখের জলে হতে সিক্ত!
এতো ছড়া এতো কাব্য
দু:খ সুখের কথা বলে,
ক্যামনে সকল ছন্দ হয়ে
সাদা পাতায় পড়ে গলে।
এতো মানুষ এতো হৃদয়
কেউ জানিনা কারো খবর,
মনের ভিতর কি যে আছে
ক্যামনে জানবো ইচ্ছে জবর।
এতো টাকা এতো পয়সা
থাকলে মানুষ চায় যে আরো,
ক্যামনে মানুষ পারে জীবন
সুখে করতে পোয়াবারো।
এত দু:খ দুখীর ঘরে
জুটে না খাবার এক বেলা,
ক্যামনে মানুষ পারে তাদের
করতে এমন অবহেলা।
প্রশ্ন অনেক উত্তর কই আর
মেলেনাতো জীবন হিসাব,
মুখোশ এঁটে মুখের মাঝে
মন্দ মানুষ সাজে পীর সা'ব।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন