somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইচ্ছেরা ধুলোয় খায় গড়াগড়ি............

০২ রা মে, ২০২০ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১/ মুখ ফিরিয়ে নেবে সবাই একদিন.....

মুখ ফিরিয়ে নেবে একদিন এই ঘর, এই প্রকৃতি
গলায় তৃষ্ণা অথৈ
আর স্বচ্ছ জলের ঝিল হারাবে দৃষ্টির সীমানাৱ;
আকাশ নেমে আসবে চোখে
নীল ব্যথায় কাতর চোখ হবে স্থির!
হিম দেহ, কেউ ছুঁবে না ভালবেসে;
কি নিষ্ঠুর প্রকৃতি সরে যাবে আর দিবে না ছায়া,
আবছা আঁধার নামবে ধীরে চোখে
সকালের স্নিগ্ধ আলো আমায় দেবে ফাঁকি।
একদিন সবাই নেবে মুখ ফিরিয়ে আমা হতে।



২/ সবই স্মৃতি হয়ে যায় ধীরে.....

বর্তমানও স্মৃতি হয়ে গেলো...
গেলো বছর বা তার আগের বছর, এইতো সেদিন
কয়েক জোড়া চোখে ছিলো রাজ্যের বিষ্ময়!
ভালবেসে আমায় টেনে হিঁচড়ে নিয়ে যায় বন্ধুত্বের বন্ধনে।

আহা কতভাবেই না যোগাযোগ রক্ষায় ব্যস্ত আমরা,
কখনো ফোনালাপ, চ্যাটিং, কমেন্টে ভাব বিনিময়
অথবা ওরা চলে আসতো এখানে, ছুঁয়া যায় দুরত্বে!
কলকলানি হাসি, গায়ে ঢলে ঢলে
মুগ্ধতায় ছেয়ে যাওয়া ক্ষণগুলো খুব দ্রুত হাওয়ায় মিলালো।

সেদিন পার্কের ফাঁকা বেঞ্চে ছিল ফুচকা প্রহর
অথবা সোহরাওয়ার্দির কোণায় কোণায় হেঁটে বেড়ানোর প্রহর
হাতে আইসক্রিম ঠোঁটে সুখ হাসির চিহ্ন।

নাগরদোলার চড়কিতে ভরসার হাতে চেপে ধরা আমার হাত
দম ফাটানো উল্লাস আর এখানে নেই!
সবাই আছি এই শহরের বুকে সেঁটে,
যে যেথায় আছি, ব্যস্ততার গ্লু লেগে আছে মনে
ছুটে যাওয়া হয় না আর উচ্ছ্বাস কুঁড়াতে।

ধীরে ধীরে ছুটে যায় যোগাযোগ, আছি এখানেই সবাই
ভাল আছি, ওরাও আছে ওদের নিজস্ব সুখ ছুঁয়ে ছুঁয়ে।
হয়তো আর হবে না দেখা, হয়তো হবে, হতে পারে
ইচ্ছেরা খায় যদি মনে লুটোপুটি....
শক্ত কাছিতে যদি বাঁধা যায় ইচ্ছেগুলোকে ফের
ফিরে যাবো সেই সুখ, সেই উল্লাসে, কি বল তোমরা
হারিয়ে যাওয়া অথবা দূরে থেকেও কাছে থাকা বন্ধু'রা?
April 30, 2017 at 7:49 AM
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২০ রাত ৯:৩৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×