somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=জীবন যেখানে যেমন (জীবন গদ্য)=

০৯ ই মে, ২০২১ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



#পরিস্থিতি_মেনে_নিতে_শিখতে_হয়
রোদের তীক্ষ্ণতা ধারালো চাকুর মতো রোদ্দুরকে খুঁচিয়ে যাচ্ছে যেনো। চোখ মেলে তাকানোর জু নেই। তবুও ইট সুড়কির রাস্তা ধরে হেঁটে যাচ্ছে রোদ্দুর। নাকে কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগছে বেশ, হয়তো রোদের তাপটা বেশিই। নিত্য দিনের একই কর্ম করতে করতে মাঝে মাঝে রোদ্দুর হাঁপিয়ে যায়। তবুও জীবন চালাতে বাধ্য হয়েই হাঁপাতে হয়। ইচ্ছেমাফিক চলার মত জীবন মানুষের কখনো হয় না, থাকে না। হয় প্রয়োজনের তাগিদ নয়তো বা অন্যের ইচ্ছেয় নিজেকে চালানো।
রোদের শিখা যত তাপই ছড়াক না কেনো। মাটির রোদ্দুর তা পাত্তা দেয় না। দিব্যি রোদের ক্রোধের উপর পা মাড়িয়ে রোদ্দুর হেঁটে যায়। ভয়ানক আলো চোখ জ্বালিয়ে দেয় তাতে কি...ঐ যে কৃষ্ণচূড়ার পাঁপড়িগুলো খসে পড়ছে একে একে মাটির বিছানায়। আহ রোদ আর রক্ত রঙ মিশে একাকার। লাল আলোর গালিচায় হাঁটছে রোদ্দুর তবে সন্তর্পণে পা ফেলে ফেলে কৃষ্ণচূড়ার পাঁপড়িগুলো পায়ে না দলে যায়। ধীরে ধীরে পাঁপড়ির সংখ্যা বাড়ছে... আর রাস্তাটা যেনো নববধূর মত লাল বেনারসির ঘোমটা টেনে নিচ্ছে। এমন অপরূপ রূপের স্নিগ্ধতা রোদের চাকু উত্তাপকেও হার মানায়।

মাঠের একপাশে কাকদের বাজার বসেছে অথবা সভা বসিয়েছে। কি নিয়ে আলোচনা হচ্ছে রোদ্দুর একটু আঁচ করতে পেরেছে। মাঠের পাশে ডাস্টবিনে পড়ে আছে একটা কাকের মড়াদেহ। একদল কাক সেখানেই উড়ছে ঘুরছে আর কাকা রবে আহাজারির সুর তুলে আকাশ আর মাঠটাকে কাঁপিয়ে তুলছে! একটু পর কাকের লাশটা তুলে নেয়ার জন্য একজন স্বেচ্ছাসেবি এগিয়ে আসল, কিন্তু সেখানে কাকেরা বাঁধ সাধলো, কিছুতেই ফয়সালা না হওয়া পর্যন্ত এই লাশের সৎকার করা যাবে না বলে কাকের সর্দার হুংকার ছাড়লো। বাধ্য হয়ে বেচারা দেয়াল ঘেঁষে দাঁড়ালো। সঙ্গীর প্রতি ওদের মায়া দেখে রোদ্দুর ঠাঁয় দাঁড়িয়ে রইল গাছের আঁড়ালে। ভাবছে ওদের মাঝে এখনো মানবতা....না ঠিক কথাটা কি হবে রোদ্দুর বুঝতে পারছে না, মানবতা না কাকোবতা হবে কারণ কাক'রা তো মানুষ না! ওদের কাকোবতা দেখে রোদ্দুরের ভিতরটা মোঁচড় দিয়ে উঠে।
মানবতার দুয়ারে মানুষ হোঁচট খাচ্ছে প্রতিনিয়ত। একটা কেনো শত শত লাশ পড়ে থাকলেও তো মানুষ লাশের বুকে পা মাড়িয়ে হেঁটে যায় এতে মানবতার ভাবান্তর নেই। এখন মড়ামানুষ আর জেতামানুষের মধ্যে পার্থক্য নেই। ঐ একই হল মন ছাড়া মানুষ, তাদের আবার মানবতা!! রোদের উত্তাপে তৃষ্ণার্থ কাকেরা নিথর হয়ে পড়ে, ওরা ধীরে ধীরে শোক কাটিয়ে উঠতে পারছে। ওদের এখন বৃষ্টি প্রয়োজন, একফোঁটা পানি পেলে হয়তো স্বস্তির নি:শ্বাস ফেলতে পারবে। শোকে পড়ে থাকলে তো হবে না, জীবন নিয়ে যেতে হবে টেনে সম্মুখে, তাই কাকেরা ফের ব্যস্ত হয়ে পড়ে জীবন বাঁচানোর যুদ্ধে।

রোদ্দুর ক্লান্ত, এত শোক, দিনের উত্তাপ ধকল নিতে পারছে না আর। পেট ছুঁ ছুঁ করছে,পানির তৃষ্ণা প্রবল আকার ধারণ করেছে কিন্তু এসব কিছু রোদ্দুরের নাগালের বাইরে এখন। ইচ্ছে হলেই সব পাওয়া যায় না। প্রকৃতির নিয়মের উপর কখনো জোর খাটানো যায় না। সব আশা যেমন হয়না পূর্ণ তেমনি সব চাওয়া পাওয়াও হয় না এক। হুম জীবনের সব পরিস্থিতি মেনে নিতে শিখতে হয়। মেনে নিতে হয় মনের বিরুদ্ধে গিয়েও। এবং তাতেই সুখ,তাতেই শান্তি।
(০৯ মে ২০১৬)

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২১ দুপুর ১:৫৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×