somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=জীবন গদ্য=

৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(কত স্মৃতি ফেসবুকের পাতায় পাতায়, বছর ঘুরে যায়, ফেসবুক নিয়ে যায় অতীতে টেনে। ভালো লাগে অতীতস্মৃতি রোমন্থণ করতে)

১। ছবির ক্যাপশনগুলোও তোমরা নিয়ে যাও নিদ্বির্ধায়-আহা আমার মনের কথাগুলো দিয়ে তোমরা বাহবা কুঁড়াও দেদারসে। ধন্যবাদ দিতেও করোনা কার্পন্য। আচ্ছা তোমাদের মনে কি কথার সুর লহরী নেই? নাকি তোমরা বোবা-তোমাদের কি কীবোর্ড নেই নাকি, আঙ্গুলটাচের এন্ড্রয়েড-তোমরা বুঝি লিখতে পারো না ?

নাকি তোমাদের ভিতরে কোন কথাই জমা নেই-তোমাদের প্রেমিক/প্রেমিকাদের উপহার দাও আমার মনের কথাগুলো কুঁড়িয়ে নিয়ে। বুক পকেটে করে নিয়ে গিয়ে উড়িয়ে দাও তাদের সামনে। আমি বিষ্ময় চোখে শুধু দেখে যাই তোমাদেরকে, মানুষ কতটা সম্মান দিয়ে মন্তব্য করে যায় মন খুলে অথচ তোমাদের মনে একটু দ্বিধাবোধ নেই, না আছে লজ্জ্বা।

যাই হোক, তোমরা তোমাদের অপকর্ম চালিয়ে যেতে পারো, বলব না আর কিছু।আমি আমার কথাগুলো ভাসিয়ে দেবোই এখানে মনের মাধূরী মিশিয়ে।



২। আচ্ছা আপারা/ভাইয়ারা-তোমরা এমন কেনো বলোতো? নিত্য নতুন শাড়ির পসরা সাজিয়ে অনলাইনে ছেড়ে দিচ্ছো। এই আপু/ভাইয়া মনিরা এত লোভ দেখাও ক্যান। এটুকু বিনয় থাকা উচিত তাই না! সময় উড়িয়ে নিয়ে গেছে শাড়ীর প্রহর। সে জানো না বুঝি! আজব! নবম আশ্চর্য্য হলাম এবার!

এখন আর দেহের ভাঁজে হয় না শাড়ি পেঁচানো, সন্তর্পনে আর টানা হয় না আঁচল। রেসের জীবন,থেমে থাকার উপায় নেই। নেই সময় নষ্ট করার মতো সময়। আহা এইতো সেদিন কতটা মুগ্ধতার প্রহর ছিলো। মাথার উপর ছিলো না ব্যস্ততার এক সমুদ্দুর ওজন। রঙ বেরঙের শাড়ি পড়ে ঘুরে বেড়িয়েছি অফিস পিকনিক কিংবা আড্ডায়। সে দিন কি আর আছে? দিন যায় যন্ত্র জীবনে তাল মিলিয়ে হয়ে গেলোম যন্ত্রমানব।

এখন হৃদয়ে নেই উচ্ছ্বাস উল্লাস কিংবা শাড়ি প্রহর। সাজগুজের জীবন সেতো পার্লারে এখন। কে যায় শুনি সময় করে সেই রঙিন অরণ্যে। সাদা কালো যুগের মানুষ রঙিন ভুবনে নেই ঠাঁই। এই সব কথা কি বলে বুঝাতে হয় শুনি! শুনো আপুমনি ভাইয়য়ারা, কোনো একদিন এমন রাগ হবে মনে... যে, তোমাদের অনলাইন শাড়ি মার্কেট পুরোটাই কিনে নিয়ে আসবো। তখন বুঝবে মজা কতো। সেদিন এক আপুকে বলেছিলাম এই আপি এত সুন্দর শাড়ি দেখিয়ে এত্তগুলা লোভ দেখান কেন গো, রেগে গেলে কী উপায় থাকবে ? সব শাড়ি সহ পুরো দোকান কিনে নিয়ে আসবো। কিন্তু আপি তুমি হাসি দিয়ে উড়িয়ে দিলে এমন সম্ভাবনা হাহাহা। ভালো ভালো আপি চালিয়ে যান,আমি আছি সাথেই।



৩। লেডিস ওয়াশরুম-অপেক্ষা! দুটো রুম ভিতর থেকে বন্ধ। ওযু করার অপেক্ষাও সাথে-পায়চারী হরদম..... কে জানতো সহসা বিব্রত মুহুর্ত চলে আসবে সম্মুখে! হাহাহাহা- খুব হাসি পাচ্ছে এখন! ভিতর থেকে বের হয়েই বেচারা ভ্যাবচ্যাকা আমার চোখে চোখ রেখে বলে অহহো এটা কি লেডিস-হুম সরি ম্যাম-আহা সেই লজ্বাবনত,বিনয়াবনত চোখ মুখ আর হাসি দেখে সব ভুলে বললাম ইটস অকে।

দে দৌঁড়-কে আর পায় তাকে হাহাহা-বাছা বড় বাঁচা বেঁচে গেলে আজ হাহাহা। সামনের দিনগুলোতে একটু সাবধানী হয়ো পুরুষ-দরজার উপরে লেডিস লেখাটা পড়তে ভুলো না যেনো !
(৩১-০১-২০১৭)
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৭
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×