somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=কাব্য কণা (১৪৩-১৫৫)=

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৪৩। বুঝতে কেনো অসুবিধা তোমাদের,সারা দেই কি?
কী-বা প্রয়োজনে ডেকে যাও দিবারাতি!
আমারও কাজ আছে, আছে নিজস্ব পৃথিবী!
সময়ের মূল্য দিতে শিখো,কর্মে হও মত্ত।
ডেকে যেয়ো না আর অবেলায় আর।(#ম্যাসেঞ্জার_ফ্যাক্ট)
১৩-১০-১৭

১৪৪। তুমি হও মাথা ব্যথার কারণ,
আর আইসিকুল, প্যারাসিটামল, চা কফি ওরা হয় ব্যথার তারণ,
বলো ভালোবাসি কারে?
যে ব্যথা বাড়ায়, না যে ব্যথা সারায় তারে!
১১-১০-১৭

১৪৫। এই শহরে যে যার মত হেঁটে যাই,
কে জানে কার মনে কী!
স্বপ্ন ছুঁতে এসে ব্যস্ততার গা ঘেঁষে দাঁড়িয়ে
মানুষ ভুলে যায় আন্তরিকতা আর গল্প প্রহর।
০৭/৮/১৮

১৪৬। চোখের পাতায় ছুঁয়ে দাও বালক,
নরম আঙ্গুল হোক ছেঁড়া পালক।
নাকের ডগার ঘাম দাও মুছে মুগ্ধ হেসে,
চাই শুধু তুমি হরপল আমায় যাও ভালোবেসে।
২২/০৭/১৮

১৪৭। তপ্ত গরমে চাই হীম অনুভূতি-
তিতে কেনো মুখের স্তুতি?
কথায় কথায় ঢেলে দাও বিষ ভিটামিন-
ভালোবেসে বন্দি করবো মনপিঞ্জরে কিন্তু!
সহসা পাবে না জামিন।
২২৭/১৮

১৪৮। হাসতে হাসতে কান্না আসে,
তুমি ছিলে আড্ডায় পাশে,
কত রকম জানো গল্প,
যাও থেকে যাও পাশে অল্প,
হাসলে মন থাকে ভালো,
হাসির আলো,নিত্য মনে জ্বালো।
২০/৭/১৮



১৪৯। হাসলে বলো রিনিঝিনি ভাঙ্গা কাঁচ,
অথচ কথা কও ঝাঁঝা, আগুনের আঁচ।
তারচে ঢের তুমি শ্রাবণ রোদই হও,
ঠোঁট দিয়ে বেরোক আগুন হল্কা, বৃষ্টি হবো আমি।
২০/৭/১৮

১৫০। দাঁত কেলিয়ে হাসো, বললে ভালোবাসি,
এমন হাসি দেখলে-লাগে সন্ত্রাসী,
আর হেসোনা এমন, দাঁতে হবে পোকা,
বুঝলে নাতো ভালোবাসা-ওরে ছেলে বোকা।
১৮/৭/১৮

১৫১। গোলাপের তোড়ায় রেখে দিলাম মন,
ফুল নেবে?
নিয়ো হাতে আর মন সন্তর্পণে রেখে দিয়ো বুকের বাম পকেটে,
চাইলেই পেতে পারো মন ছুঁয়ে প্রেম শিহরণ।
১৭/৭/১৮

১৫২। পান, বট বৃক্ষ, পুদিনা কি পুঁই,
ভালোবাসা আঁকা ছবি জানিস কী তুই,
আমি বলি ভালোবাসা
তুই বলিস গাছে গাছে পাতা ঠাসা,
কী রে তুই, ঠোঁট যেনো বিষের সুঁই।
১৭/৭/১৮

১৫৩। চোখের আয়নায় তোরই ছবি
চোখের কোণায় ভালোবাসা
চোখের তারায় প্রেমের আলো
চোখ ছুঁয়েছিস্ তুই,
চোখের ভিতর দেখ্ তাকিয়ে-ভালোবাসা...
এবার বল্ না! তুই আমার বেলী বকুল জুঁই।

১৬/৭/১৮

১৫৪। মন কী তোমার ভাঙ্গা গীটার,
ঠিক নেই সুর মিটার?
মিয়াউ মিয়াউ করো শুধু,
নাকি সুরে গাও গান,
তোমার লাগি প্রেমে আমার নেই টান,
যাও দূরে গিয়ে গাও গান।
১৫/৭/১৮

১৫৫। ছায়ার আড়ালে থেকে যাও আর বলো ছায়া হয়ে আছি,
ঝোপঝাড়ের আঁড়ালে লুকাও!
তুমি কি জোনাকী?
কেমন যেনো ধাঁধাঁ লাগিয়ে মনে খেলে যাও কানামাছি!
১৫/৭/১৮

ছবিগুলো পিন্টারেস্ট থেকে নিয়েছি

কাব্য কণা (১-১০)
কাব্য কণা (১১-২০)
কাব্য কণা (২১-৩৫)
কাব্য কণা (২১-৪০)
কাব্য কণা (৪১-৬১)
কাব্য কণা (৬১-৭২)
কাব্য কণা (৭৩-৯২)
কাব্য কণা (৯৩-১০২)
কাব্য কণা (১০৩-১২২)
কাব্য কণা (১২৩-১৪২)

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৯
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্মি এখনও ব্যারাকে ফিরে যাচ্ছেনা কেন?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৫

“শেখ হাসিনার পতনের মূল কারণ ছিল চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া, যা যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই ভূরাজনৈতিক অসন্তোষকে কাজে লাগিয়ে, দেশের অভ্যন্তরে একটি পরিকল্পিত পরিবর্তন... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

সাংবাদিক নারীরা কি টিপিক্যাল, চিন্তার গভীরতা কি ওদের কম??

লিখেছেন শেহজাদ আমান, ২৪ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০



সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

×