=সকল ছেড়ে যেতে হবে=
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
কেউ রবো না এখান'টাতে
ইহকালের মোহ টানে
সাঙ্গ হবে ভবলীলা-
ভেসে যাবো মরণ বানে!
কেউ রবে না আপন হয়ে-
হাতটি ছেড়ে দেবে শেষে
যেতে হবে খালি হাতে
শেষের খেয়ায় একলা ভেসে!
সঙ্গে নেবে কী বলোতো
সঙ্গে নিবে কী গো সবে
সোনা দানা টাকা কড়ি
জমিয়েছো যা, এই ভবে?
ব্যাংক ব্যালেন্স টাকা কড়ি-
সবি হবে ধূলো বালি
মরবে তুমি ধনীর দুলাল
মরবে সত্য বাগের মালি....
সাদা কাফন সবার বসন-
তুমি - মালি এক-ই মাটি
শু'বে শেষে আঁধার গোরে-
সেজে গুজে পরিপাটি!
কিসের তরে সাজিয়েছো -
রঙ বাহারী প্রাসাদ বাড়ি
ভেবেছো কি মন'রে আমার-
যেতে হবে সকল ছাড়ি!
চুরমার হবে ভেঙ্গে আশা-
শ্বাস টেনে না... যদি ছাড়ো
বিচার হবে কর্মফলে-
লাগবে না কাজে, কেউ কারো!
ঈমান যাবে পূণ্যি যাবে-
সাথে তোমার নামাজ যাবে
ভালো কর্মের ওজন ভারী
তাকেই তুমি সাথে পাবে।
কেনো তবে মনের ভিতর-
গড়ো নিত্য অথৈ দম্ভ
গড়ো মনে গড়ো মন'রে-
মনের ভিতর পাঁচটি স্তম্ভ!
(১৯-০২-২০১৭)
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন