somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবিগ্রাফী...(মোবাইলে তোলা ফুলের ছবি)

০৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
০১।



দুনিয়াটা কী যে সুন্দর, মনও করে দিয়ো সুন্দর
ও প্রভু সুন্দর করে রেখো হৃদয় বন্দর,
ফুল সুন্দর পাতা সুন্দর, না জানি তুমি কত সুন্দর ও আল্লাহ!
পাপ কমিয়ে ভারী করো নেকির পাল্লা,
ও আল্লাহ!

অনেকদিন ছবি পোস্ট করিনি। আজ কষ্ট হলেও ভাবলাম ছবি পোস্ট দেই। ছবি পোস্ট না দেয়ার কারণ হলো। আবার ডিপার্টমেন্ট চেঞ্জের কারণে আবার ফটোশপ পিসিতে নাই। এমন পিসি পাইছি.... ব্রিটিশ আমলের। মেমরিও কম। যদি আবার আল্লাহর রহমতে নতুন পিসি পাই। আবার ফটোশপ ইনস্টল করমু আর ফটো পোস্ট দিমু অকা? এগুলো মোবাইলে তোলা ফটো....। আশাকরি ভালো লাগবে।
===================================================

০২। =বুকে জমা নীল অপরাজিতা=
হড়বড় করে নীতি কথা ফলাতে পারো লোকের সম্মুখ,
অথচ আমাকে ব্যথায় নীল করে দিতে রও উন্মুখ,
মন আমার সবুজে মাখা
তুমি নীল ছুঁইয়ে দাও, উচ্ছাসে যায় না থাকা।

মন আমার অপরাজিতার রঙে সাজিয়ে রাখি,
বিষণ্ণ বেলা আমার একলা থাকি,
যেমন খুশি তেমন রও, বলবো না কিছু
নিয়ো না তিতে কিথা নিয়ে আর পিছু।



০৩। গোলাপী মশরোজ।



০৪। =রঙ ছড়িয়ে চলো পাশে থাকি=
মনের রঙ ছড়িয়ে চলো পাশে থাকার করি অঙ্গীকার,
আমাদেরও ভুল ছিল, নির্দ্বিধায় করি অস্বীকার,
মনের অলিগলি হউক ল্যান্টেনা ফুল রঙবাহারী,
হেমন্তের রোদ্দুর আশ্বিনেই উঠুক মনের বাড়ী!

আমাদের মেজাজ হউক তেজহীন রোদ্দুর,
বুকে পুষি সহনশীলতা এক সমুদ্দুর,
ভালোবাসার ছায়ায় মায়ায় জড়িয়ে রাখি মন
তুমি আমি ল্যান্টেনা ফুল, মনের পাপড়িতে
বসুক ভ্রমর, শুনি মধুর গুঞ্জরন।



০৫। কলমি শাক খেয়ে বোতলে রেখেছিলাম পরবর্তীতে পাতা হইছে আবার ফুলও দিছে।



০৬। =হিমু ভাব ধরেছো=
গায়ে জড়িয়েছো হলুদ ফতোয়া
তুমি নির্বিক, নিশ্চুপ, মন কোথায় গেল খোয়া?
হলুদ সাড়িতে সেজে পাশেই হাঁটি
দৃষ্টি ছোঁয় তোমার ঘাস মাটি!
স্নিগ্ধ বেলা কুয়াশার ধুয়াশায় মন উচ্ছল হয়ে ওঠলো,
আরে বাপু! তোমার নিস্তব্ধতায় মন যে এই টুটলো!

পূর্বাশায় সূর্য জেগেছে হলুদ আলো বুকে,
প্রকৃতি দয়েছে চোখে আমার মন্ত্র ফুঁকে,
হিমু হতে হবে না আজ, আনমনা ভাব করো দূর,
হুশ ফিরিয়ে দেহ ছুঁয়াও সোনা রোদ্দুর।



০৭। =সাদার মায়ায় আছি এবেলা জড়িয়ে=
শুভ্রতার মায়ায় জড়িয়ে রবো একদিন নিস্তব্ধ,
সেদিন ঠোঁটের বুলি সময়ে কাছে হবে জব্দ!
নিকষ অন্ধকারে যাওয়ার আগে,
কিছু শুভ্র আলো আসবে শবের বাগে!

শুভ্র ফুলের পাপড়িতে লিখা যেন শুদ্ধতার গল্প,
মন পবিত্রতা ছুঁয়, আহা এ জীবন তো ছোট, অল্প
এতটুকুন জীবনজুড়ে চাহিদার ব্যপ্তি আকাশ ছোঁয়,
সব বৈভব এখানে রেখে মানুষ তো শুভ্র বসনে অন্ধকারেই শোয়।



০৮। =নীল অনুভূতি মন ছুঁয়ে=
নীলেরও সৌন্দর্য আছে, জানো কি তা?
যখন সময়গুলো বিষাদে পূর্ণ, মনের স্বাদ তিতা
উড়ে আসলে মনে এক টুকরো সুখের জ্যোতি
ভুলে যাই পিছনের নীল অনুভূতি!

আরও বেশি ভালো লাগায় মন ওঠে ভরে
দুঃখের পর সুখের স্পর্শ মনে সেজে উঠে থরে থরে,
অন্যরকম ভালো লাগায় ছেয়ে যায় বুক, করি অনুভব
নীল বিষাদ দূর করতে লাগে না বিত্ত বৈভব।



০৯। ©কাজী ফাতেমা ছবি
=বেলাশেষে একটি কমলা গোলাপ দিয়ো=
বাড়ি যখন ফিরো, গোলাপ নিয়ে এসো
পিছনে রেখে ফুল, মুগ্ধ হাসি হেসো;
সবুজ মন আমার ফুল উপহার চাই;
তোমার মনের মধ্যিখানে নিতে চাই ঠাঁই।

মান অভিমান নিয়ে হাঁটছি পথ
মিলে না তোমার আমার মতামত
তবুও চাই পাশে থেকে যাও
বোবা হয়ে থাকবো যদি চাও।



১০। এমন হইতে পারো
মনের রঙ আগুনের লাহান না কইরা গাঢ়
মিহি মিষ্টি রঙ গোলাপের মতন
মনটারে সাজাইতে পারো যতন।

এমন হইতে পারো
কইলজায় আঘাত না লাগাইয়া কারো
এমন বুলি না বলে কয়ে
কইতে পারো কথা ধীরলয়ে।

বুলিতে কেন রইবে উচ্ছিষ্টের ঘ্রান
গোলাপের মতন মৃদু ঘ্রাণ
থাকবে হৃদয়ের প্রতি হৃদয়ের টান,
মনের ঘ্রাণে মনের জন্য করতে হবে মন আনচান।


সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×