somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=বিভিন্ন সময়ে তোলা ফুলের ছবি=

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
০১।



=কাঠগোলাপের মিহি ঘ্রাণ দেব তোমায়=
একটি বিকেল আমায় দাও যদি, আমি দেব কাঠগোলাপ প্রহর,
আমি চাই ঘ্রাণে মাতাল হোক তোমার মন শহর;
খোলা ছাদে গিয়ে দাঁড়াবে, পাশে ঘেঁষে?
আমি ছুঁয়ে দেখাবো কাঠগোলাপ কী করে সুখে উঠে হেসে!

০২। =রূপ সুন্দরী নয়ন তারা=
বন্ধু আমি হতে পারি, তোমার নয়ন তারা?
বুক পকেটে থাকবো ঝুলে,
সুখে হবে আত্মহারা?
পাতা বাহার হও না তুমি, নয়ন তারা আমি,
বুকের বাড়ী ঘর বানাবো, সইবে এ পাগলামি?



০৩। =রাতের নয়নতারা আমি, রাতের নয়নতারা=
রূপ বিলিয়ে ঝরে গেলাম রাতের নয়নতারা,
আমার উপর এক সমুদ্দুর আঁধার আছে খাড়া;
পাঁচটি পাপড়ি চুপসে যাবে, মিশবো মাটির সাথে,
আসলে ভবে হবে যেতে,
বাঁচা মরা সবই যে আমার আল্লা'র হাতে।



০৪। =সাদা যেন পবিত্রতা শুদ্ধতার চিহ্ন=
সাদা ফুল অথবা সাদা মেঘ দেখলেই মন হয়ে যায় শুদ্ধ,
আহা সেই শুদ্ধতার জন্য দিবানিশি চলে নফসের সাথে কত যুদ্ধ;
তবুও ভুল করে ফেলি, করি অনুতাপ;
পাপ করি আর মনে জমাই ভীষণ সন্তাপ।



০৫। =কী আর দেবো তোমার হাতে তুলে!=
দেওয়ার যে আর কিছু নেই বন্ধু, বেলীই নাও
মনটারে শুদ্ধতার রঙ মাখিয়ে পবিত্র বানাও,
যত দ্বিধাদ্বন্দ্ব ছুঁড়ে ফেলে,
এসো উড়ি প্রেম আকাশে ডানা মেলে।



০৬। =নয়নতারা তোর বুকে মৌমাছি আসে না=
তোর বুকে মধু নেই,তবে তুই সুন্দরী;
তোর ঘ্রাণ নেই তাতে কী, তোর আছে রং
সে রঙে যে মন হারিয়ে যায়,
তুই এমন সহজ সরল থেকে যা বরং।



০৭। =মন আমার সবুজ বৃক্ষ=
দেহ যেন সবুজ বৃক্ষ, মনে ফুটে আছে শিউলী ফুল,
মিহি ঘ্রাণ নাকে টানি সুখ অতুল,
আল্লাহর নিয়ামতে ভরা ফুল ফুল বৃক্ষ তরু লতা,
মন যেন মৌপোকা, প্রজাপতি, হয়ে যায় নিমেষেই
ফুল পাখিদের সাথে কথা।



০৮। মুখে তিতে বুলি অথচ বুকে তোমার প্রেম জমা এক সমুদ্দুর
আমাকে রূপা ভাবো, দাও রূপা রঙের শাড়ী উপহার, চোখ উঠোনে
এনে দাও নিত্য স্বচ্ছ সুখ রোদ্দুর,
তুমি নারকেলও হতে পারো, উপরে শক্ত.....কঠিন জটিল,
ভিতরে স্বচ্ছ জলের মত মন, হয়ো না কখনো কুটিল।



০৯। =বিষাদের গায়ে অভিমানের বিন্দু=
তুমি জানতেই পারলে না বিষাদে হয়ে আছি নীল অপরাজিতার রঙ,
অভিমানের বিন্দু জমে আছে মনে, মন যেন বিষাদের আড়ং
ছুঁয়ে দিলেই যেত ভেঙ্গে অভিমান;
আমার প্রতি বন্ধু, বাড়াও নি ভালোবাসার টান।



১০। =ঝরা ফুলের গল্প=
ঝরা ফুলের গল্প, শুনবে নাকি অল্প
তুমিও যে হবে এমন, নয় এ কল্প;
তুমি আমি একদিন হয়ে যাবো ঝরা ফুল,
মিশে যাবো মাটিতে, অস্তিস্থহীন
পাই না ভেবে কূল।



১১। =পর্তুরাণী এমন তাকিয়ে আছিস যে=
তোর চাই এক আকাশ রোদ্দুর
রোদ্দুর কী তোর প্রেমিক?
রোদ্দুরের স্পর্শ না পেলে তুই
মেলিস না পাপড়ির ডানা;
কী রে রোদ্দুর বুকে নিয়ে বাঁচবি ক'দিন।



১২। =সামনে তোমার আছি দেখো=
রূপ সুন্দরী ডানা মেলে, সামনে আছি দাঁড়িয়ে
মনটা আমার করো আপন মনটা তোমার বাড়িয়ে
মেজেন্ডা রঙ মনের পাপড়ি, ছুঁয়ে যাও হারিয়ে,
মনের যত বিষাদ ব্যথা এখনি দাও তাড়িয়ে।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১১
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×