মন আমার (কবিতা)
১৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন আমার সেথায় যেতে চায়
যেথায় চাষী ধানের আঁটি
মাথায় নিয়ে যায়রে হাঁটি
দ্রুত পায়।
মন আমার সেথায় ভেসে যায়
তটিনী যেথায় বয়ে চলে
ঢেউয়ের পরে ঢেউ তুলে
মোহনায়।
মন আমার সেথায় ছুটে যায়
জেলেরা যেথায় জাল ফেলে
মাছ ধরে টুকরিতে ভরে
খালি গায়।
মন আমার পড়ে রয় সেথায়
মাঝিরা যেথায় হেলে দুলে
ভাটিয়ালী টানে সুর তুলে
তরী বায়।
মন আমার মগ্ন থাকে সেথায়
কামার যেথা লোহা পুড়িয়ে
হাতিয়ার গড়ে পিটে পিটে
ক্ষিপ্রতায়।
মন আমার সেথা থাকতে চায়
যেথায় কুমোর মাটি দিয়ে
তৈজস গড়ে চাক ঘুরিয়ে
যত্নতায়।
মন আমার সেটার সুরে হারায়
রাখাল যেটা বাজায় বসে
বটের তলে মনের খুশে
একেলায়।
মন আমার নাচে সেই দোলায়
গ্রাম্য বধূ কোমর দুলিয়ে
কলসি কাঁখে যেমন করে
ঘাটে যায়।
মন আমার আবেশে ছেয়ে যায়
জোছনা রাতে চাঁদের বাতি
একলা বসে যখন দেখি
জানালায়।
মন আমার গর্ব করে বেড়ায়
জন্মেছি ভাই এমন দেশে
সন্তানকে মা আঁচল পেতে
আগলায়।
২৪ সেপ্টেম্বর, ২০১০
মুহসীন মোসাদ্দেক রাজু
[email protected]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন