somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃত্তিম ভালোবাসা

২৪ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন গিয়েছিলাম একটা স্কুলে - সিটি স্কুল। বসেছিলাম, স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করবো বোলে -ওখানে এক সময় আমাকে টিচার হিসেবে রাখতে চেয়েছিলো, আমি তখন থাকিনি - বাচ্চা মানুষদের কে আমি মোটামুটি ভয় পাই। কারন কোনো ভাবে সব বাচ্চার মাথায় ঢুকে গিয়েছে "কামরানের কোল = পটি" এবং বিশ্বাস করুন আর নাই করুন, আমার কোলে এসে এখন পর্যন্ত এমন কোনো বাবু নেই যে তার প্রকৃতির ডাক সাড়া দেয়নি। এবং এখন কারো জদি দু এক দিন ধরে সমস্যা হয়, বাচ্চাটার মা বলে আমাকে "বাবা, তুমি একটু ধরো তো কিছুখন?"

তাদের প্রচেষ্টা বিফলে যায় নি! কখনই।

তাই যত টুকু পারি, বাচ্চা দের কাছ থেকে দুরে থাকি। তাই আমার পরিচিত একজন আমার কথা তাদের বলা সত্বেও আমি যাইনি। তারপর সেদিন আবার ডেকে পাঠালো।

ভেতরে ঢুকলাম - দেখি প্রিন্সিপাল একটু ব্যাস্ত - আমাকে বসতে বলল সুন্দর করে একটা মেয়ে। খুব সম্ভবত টীচার ওখানকার। খাতা চেক করছে। বয়স তেমন হবে না - 20, 21? চারিদিকে বাচ্চারা খেলাধুলা করছে - এবং তাদের পেছনে টীচার রা ঘুরে বেড়াচ্ছে - বেশ ভালই লাগলো দেখতে। এরা গড়ে উঠছে এক ভালোবাসার মাঝে। হঠাৎ প্রিন্সিপাল বের হয়ে এলো, সাথে জাপানিজ একটা ছেলে হবে (এদের সবাইকে আমার কাছে এক লাগে - জাপানিজ, চাইনিজ, বেতমিজ) বাচ্চা - বড়জোর 5 6 হবে। পরিচয় করিয়ে দিচ্ছে "This is your class teacher" আর যার সাথে পরিচয় করিয়ে দিল সে বেশ আবেগের সাথে জড়িয়ে ধরলো ছেলেটি কে। তার বাবা সামনে ছিলো , এই দৃশ্য দেখে তার মুখে বেশ একটা বেহ্তেিী হাসি ফুটে উঠলো। বাবা আবার ফিরে গেল - payment এর বেপারে কথা বলতে, সাথে দেখি একটা standard chartard এর চেক।

দুটো ছেলে দোড়িয়ে ঢুকলো ঠিক সে সময়, প্রিন্সিপাল বলে YOU STOP! তারা ভয় পেয়ে দাড়িয়ে গেল...আমি ভাবলাম এই বার মাইর! প্রিন্সিপাল সামনে এসে বলে tie your shoe laces and then run my dear, or else you will fall and get hurt! আমি দেখে টাশকি - আমি যেখানে পড়েছি সেখানে দৌড়ালে ধরে কান টেনে দুটা থাপ্পড় দিত!

ভালই লাগলো। তারপরে প্রিন্সিপালের সাথে কথা বলে বের হয়ে আসলাম। চারিদিকে বাচ্চারা খেলছে। কি সুন্দর জায়গা আহা।

মেইন দরজা দিয়ে বের হয়ে আসলাম।

ঠিক বাইরেই, একটা বাচ্চা মেয়ে, জামা ছেড়া, কালো, গোসল করেনি বেশ কয়েকদিন, দেখলেই বোঝা যায় - এসে বলে "ভাই, ফুল কিনবেন?" এতো কিছু সত্বেও তার চোখে বেশ মায়া ছিলো।

আমি কিনলাম দুটি ফুল।

কি হবে আর, কিছু সিগারেট কিনতে পারবোনা না হয়। জানি ফুল দুটি বাসায় যাবার আগে ফেলে দিয়ে যেতে হবে।

তবুও -

এরা তো আর সিটি স্কুলের ভালোবাসা পাবে না। আমরা একটু সাহায্য না করলে করবে কে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×