somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার অপরাধ এটাই যে আমি কোন বড় আর্মি অফিসারের মেয়ে না। শুধু আমার জন্য বিচার চাওয়া হলে কবরের ভিতর শুয়ে থাকা অসংখ্য ধর্ষিতা শিশু, নারীর আত্বা ক্রন্দন করবে।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম

আমি তনু বলছি,

আমার অপরাধ এটা নয় যে আমি ধর্ষিতা, আমার অপরাধ এটাই যে আমি কোন বড় আর্মি অফিসারের মেয়ে না।

আপনারা সবাই জানেন যে, "সেনাবাহিনী আমাদের দেশের সবচেয়ে শক্তিশালি এবং শৃঙ্খলবদ্ধ একটি বাহিনী কিন্তু সেই শৃঙ্খলার সিমানার ভিতর আমাকে পালাক্রমে ধর্ষন করে হত্যা করা হয়েছে।"

আমি মরে গেছি এতে আমার কষ্ট নেই আর এই দেশের বিচারের অপর আমি নির্ভরশীলও না কারন আমি এখন অনেক ধর্ষিতা মেয়েদের সাথে শুয়ে আছি তারাও বিচার চেয়েছিলো কিন্তু তারাও নাকি বিচার পাইনি।
বিচার না পাওয়া মেয়েদের সংখ্যাই বেশী এখানে। আমি একা যদি বিচার পাই বা সুবিধা পাই তবে এই হতভাগা মেয়েদের থেকে আমি তো আলাদা হয়ে যাবো। আমি চাইনা এদের থেকে আলাদা হতে, এরাই আমার এখন আসল বন্ধু।

সবাই কি শুনতে পারছেন....... আমি তনু বলছি,
শুধু আমার জন্য বিচার চাওয়া হলে কবরের ভিতর শুয়ে থাকা অসংখ্য ধর্ষিতা শিশু, নারীর আত্বা ক্রন্দন করবে।
আসল চিত্র হলো দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন মানুষ। বাসাবাড়ি থেকে কর্মস্থল এবং চলতি পথের সর্বত্রই নিরাপত্তাহীন হয়ে পড়েছেন নারীরা। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে, বাবার সামনে মেয়েকে, প্রেমিকের সামনে প্রেমিকাকে, বাস, ট্রাক, মাইক্রোবাসে ঘটছে নিকৃষ্ট ধর্ষণের ঘটনা।
এমনকি বোনের ধর্ষনের দায় ভাইকে দেওয়া হয় এই দেশে। সেই দেশের বিচার........ আমি ভাবতে পারি না!!!!!!!!!!!

> রাজধানী ঢাকা থেকে শুরু করে সারাদেশে গত সাত মাসে নাকি ধর্ষণের শিকার হয়েছেন ৫৫০ জন নারী ও শিশু।

যাই হোক- আমার কষ্ট হচ্ছে এটা ভেবে আমাকে নিয়ে কেনো একবার পুলিশ, একবার ডিবি, একবার RAB এর শরনাপর্ন হতে হচ্ছে। আমি কি খেলনা পুতুল যে ইচ্ছা মত হাতাহাতি করবেন আপনারা।
আমার বাবা ৪র্থ শ্রেনীর নিম্ন পর্যায়ের লোক বলে কি আর্মির অফিসাররা আমার ধর্ষনের বিচার করতে লজ্জা পাচ্ছে??

এমন প্রশ্নবিদ্ধ বিচার আমি চাইনা।
পুলিশ বলছে, "সীমাবদ্ধ এলাকাই কাজ করতে সমস্যা হচ্ছে"
আবার কোন লোক নাকি বলেছে, "আমার বিষয়ে সেনাবাহিনী নাকি তাকে কথা বলতে নিষেধ করেছে"

উহহহ.. আমি আর পারছি না,
আমি বলব না আমাকে আর্মিরা ধর্ষন করছে কারন তাদের গায়ে আর্মির পোশাক ছিলো না কিন্তু আমার প্রশ্ন, "আমাকে এত বড় নিরাপত্তা বলয়ের ভিতর কিভাবে কেউ ধর্ষন করতে সাহস পেলো?" শুধু ধর্ষন নয় পিটিয়ে ছুরি দিয়ে জখম করে তারপর আমাকে মেরেও ফেলা হয়েছে।
শুনেছি সেনানিবাস এলাকায় কেউ সহজে ঢুকতে পারে না, ওখানে CCTV থাকে আরো কত প্রযুক্তি আছে, নিজের আত্নীয় স্বজনদের ঢুকতে হলেও নাকি অনেক কৈয়ফিয়ত দিতে হয় তবে এই রেপিস্ট গুলো কারা এরা তো নিশ্চয় অন্য রকম হ্মমতার অধিকারী তানা হলে আমাকে এত কিছু করার সাহস পেলো কিভাবে।

আমার আফসোস আর কষ্ট এটাই যে আমাকে যদি দুরে কোথাও নিয়ে ধর্ষন করত তবে ভাবতাম এটা আমার কপাল কিন্তু সেনাবাহিনীকে আমি আমার পরিবারের মতন ভাবতাম, সেনাবাহিনীকে একমাত্র বিশ্বাসযোগ্য বাহিনী হিসেবেই ভাবতাই তাই আমি এই ব্যাপারটা মেনে নিতে পারছি না যে সেনা এলাকাই আমার দেহ বিসর্জন দিতে হলো।

আর বেশী কথা বলবো না, ধর্ষীতা অনেকেই আমাকে এখন খুজছে....
আমার শরীরে এখনো ধর্ষকদের অত্যাচারের ব্যাথা রয়েছে। তবে ভালো লাগছে এটা ভেবে যে, "বাংলাদেশে নিতীবাক্যের লোকদের অভাব নেই" এই কয়টাদিন আমাকে নিয়ে অনেকে অনেক কিছুই লিখছে, ইভেন্ট খুলছে কিন্তু তার ফলাফল যে খুব বেশি লাভদায়ক হবে তাও আশা করতে পারছি না।

সবাই ভালো থাকবেন নিজের মা- বোনের দায়িত্ব নিজেরাই নিতে শিখুন.. কোন বাহিনীর উপর বা দেশের বড় বড় নেতা গোতার উপর কেউ নির্ভর করলে তার পরিনতি আমার মতই হোওয়ার আশংকাই বেশি থাকবে।

ধন্যবাদ
হতভাগা তনু

সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×