somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজান মু’মিনের প্রশিক্ষণের মাস

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“রমজান মাসই হলো সে মাস, যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়াত এবং সত্যপথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসে রোজা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে, সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না।”

(সূরা বাকারা, আয়াত : ১৮৫)

প্রতি বছরের মতো এবারও আমাদের মাঝে রমজান আসছে নতুন সওগাত নিয়ে, এলো নতুন বার্তা নিয়ে। রমজান এলো মু’মিন মুসলমানের হিদায়াতের বাণী নিয়ে। রমজান মাস মুমিনের জন্য একটি বিশেষ প্রশিক্ষণের মাস। প্রতিদিন সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জনের মাস রমজান। তাকওয়ার পাশাপাশি রমজান মাস সকল মানুষকে সময়ের সদ্ব্যবহার শেখায়। সময়ের কাজ সময়মতো করতে শেখায়। প্রশিক্ষণের জন্য রমজান একটি উত্তম মাস। কারণ এই মাস এমন একটি মাস যে মাস আমাদেরকে সর্বোচ্চ নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়। প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা, রাতের শেষে সেহেরি খাওয়া, দিনের শেষে ইফতারি গ্রহণ করা ইত্যাদি যাবতীয় কাজ সঠিক সময়ে করতে শেখায়। সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় মানুষকে খাওয়া দাওয়া থেকে বিরত রাখার মধ্য দিয়ে মহান প্রভুর দিকে আনুগত্যের মস্তক অবনত করতে শেখায়। এ ছাড়া প্রতিদিন রাতে তারাবিহ নামাজের মাধ্যমে মুসল্লিগণ আল্লাহর কাছে নিজেকে পেশ করার সুযোগ পান। এভাবে রমজান থেকে মানুষ নিয়মানুবর্তিতার এক উত্তম পদ্ধতি শিক্ষা গ্রহণ করে। তাই রমজান মাস মুসলমানদের জন্য এক বিশেষ নিয়ামতের মাস।

একজন মানুষ যদি সঠিক সময়ে রমজানের সকল কাজ সম্পাদন করে এবং নিজেকে আল্লাহর সামনে পেশ করে তবে অবশ্যই তার মাঝে পাপের কোন চিহ্ন থাকতে পারে না। দিনের বেলা পানাহার থেকে মুক্ত থেকে রাতের বেলায় আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রেখে তাঁর সান্নিধ্যে পৌঁছা যায়। সুতরাং রমজান মাস থেকে শিক্ষা নিতে হবে যেন বাকি মাসগুলোকে আমরা এভাবে কাজে লাগাতে পারি। তাই আমাদের উচিত রমজান মাসকে প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করা যাতে এর মাধ্যমে আল্লাহর একজন প্রিয় বান্দা হওয়া যায়।

আসুন আমরা রমজান মাস থেকে শিক্ষা নিই এবং এ মাসটিকে সর্বতোভাবে কাজে লাগানোর চেষ্টা করি
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×