somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লামা শফীর বিরুদ্ধে প্রচারণার জবাবে হেফাজতের শীর্ষ নেতাদের বিবৃতি

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লামা শফীর বিরুদ্ধে প্রচারণার জবাবে হেফাজতের শীর্ষ নেতারা :

আল্লামা শাহ আহমদ শফী স্থান-কাল-পাত্রভেদে ওয়াজের কৌশল অবলম্বন করে আসছেন। গ্রামাঞ্চলে মানুষের বোধগম্য ভাষা ও উদাহরণ দিয়ে, কখনও আঞ্চলিক ভাষা ব্যবহার করে ওয়াজ করে থাকেন। আবার শহরাঞ্চলে শহরের অধিকতর শিক্ষিত সমাজের উপযোগী ভাষায় বয়ান করে থাকেন।

ওয়াজ মাহফিলের ক্ষেত্রে বিভিন্ন উদাহরণ দিয়ে শ্রোতাদের বিষয়টি বোধগম্য করে তোলার কৌশলটি অতি পুরনো। সেক্ষেত্রে প্রত্যেক ওয়ায়েজিনই গ্রামে প্রচলিত অনেক বিষয়কে রূপকভাবে ধরে নিয়ে উদাহরণ স্বরূপ বক্তব্য দিয়ে থাকেন।

আল্লামা শফী ইসলামের ফরজ বিধান ‘পর্দা’ লঙ্ঘনের কুফল তুলে ধরেন। নারী-পুরুষের বিবাহ বহির্ভূত অবাধ-অবৈধ চলাচল ও মেলামেশার ফলে যে নৈতিক ও সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে তার ব্যাপারে বরাবরই সতর্ক করে আসছেন।

নারীদের উপযুক্ত ও শরিয়তসম্মত কর্মপরিবেশ সৃষ্টি না করে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলার কারণে নারীরা ধর্ষণ, ইভটিজিংসহ নানা বিপত্তির মুখে পড়ছেন — এমন বক্তব্যই মূলত আল্লামা শফী দিয়ে আসছেন।

শিক্ষাক্ষেত্রে নারীদের জন্য শরিয়তসম্মত পৃথক শিক্ষাব্যবস্থা না থাকায় সমাজে কী অবক্ষয় ঘটছে, তাই তুলে ধরছেন তিনি।

পাশ্চাত্য বিজাতীয় সংস্কৃতির প্রভাব ও অন্ধ অনুকরণ করে ইসলামের বিধান লঙ্ঘন করার কারণে সমাজে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়ছে, তাও নিজস্ব ভঙ্গিতে মানুষের সামনে তুলে ধরে আসছেন। দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ে ইসলামের বিধি বিধানের ব্যাপারে তিনি ব্যাখ্যা দিয়ে আসছেন।

ইসলাম যেখানে নারীদের সর্বোচ্চ মর্যাদার আসনে বসিয়েছে, সেখানে আল্লামা শফী নারী বিদ্বেষী হওয়ার প্রশ্নই আসে না। তিনি বরং নারীদের সবসময় মর্যাদার আসনে অধিষ্ঠিত করতেই ওয়াজ করে আসছেন।

ইসলামের বিধি-বিধান না মেনে বিজাতীয় সংস্কৃতি ও জীবন আচারের অন্ধ অনুকরণে মুসলিমপ্রধান এদেশে নৈতিক ও সামাজিক অবক্ষয়ের কারণেই আল্লামা শাহ আহমদ শফী পরিবেশ-পরিস্থিতির আলোকে ধর্মপ্রাণ মানুষের সামনে করণীয় তুলে ধরেছেন।

তিনি কখনও নারীদের ঘরে বন্দি রাখার কথা বলেননি। তিনি পরিবারে নারীদের প্রধান দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি কখনও নারীদের প্রয়োজনীয় শিক্ষার বিরুদ্ধে বলেননি। তবে প্রচলিত সহশিক্ষার কুফলের দিক তুলে ধরে এ ব্যাপারে সতর্ক করেছেন।

আল্লামা শফী সামাজিক নানা অনাচার ব্যভিচার বৃদ্ধির কারণগুলো চিহ্নিত করে তা তুলে ধরতে গিয়ে কখনও স্পষ্ট বক্তব্য দিয়েছেন। সেটাই হয়তো বিজাতীয় অপসংস্কৃতির ধারক বাহকদের পছন্দ হচ্ছে না। এজন্যই তারা এসব বক্তব্যকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করছেন।

আল্লামা শফীর নেতৃত্বে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির যে আন্দোলন চলছে, কোনো অপপ্রচারই তা বাধাগ্রস্ত করতে পারবে না।

আল্লামা শাহ আহমদ শফীর ওয়াজ এবং বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই। তার বক্তব্যকে খণ্ডিতভাবে ধারণ করে ভিডিও তৈরি করে কিংবা আধুনিক প্রযুক্তির আশ্রয় নিয়ে কারসাজি করে বিকৃতভাবে উপস্থাপন করে মহল বিশেষ বিভ্রান্তি সৃষ্টিরও অপপ্রয়াসে লিপ্ত হতে পারে।

বিবৃতিদাতা হেফাজতের শীর্ষ নেতারা হলেন — হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমির মওলানা আবদুল মালেক হালিম, মওলানা নূর হোসেন কাসেমী ও মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×