somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতে ইসলামের সাথে সমঝোতার চেষ্টা!

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেফাজতে ইসলামের সঙ্গে সমঝোতার সব চেষ্টাই করেছিল সরকার। জোটবদ্ধভাবে ৫০টি আসনে নির্বাচনের প্রস্তাবও দেয়া হয়েছিল সময়ের আলোচিত এই অরাজনৈতিক সংগঠনকে। হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে একাধিক বৈঠকে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এসব প্রস্তাব দিয়েছিলেন
বলে দাবি করেছেন হেফাজত নেতারা। তারা বলছেন, আল্লামা শফি এসব প্রস্তাবে রাজি না হওয়াতেই নির্যাতনের খড়গ নেমে এসেছে হেফাজত নেতা-কর্মীদের ওপর।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক এ প্রসঙ্গে বলেন, বিষয়টি এতদিন গোপন ছিল। দলীয় সিদ্ধান্তের কারণে আমরা বলিনি। সরকারের মন্ত্রী-এমপিরা হুজুর শফি সাহেবের সঙ্গে দেখা করে গিয়েছিলেন। তারা বলেছিলেন, প্রয়োজনে আওয়ামী লীগের সঙ্গে আমাদেরকে জোট করতে। সংসদ নির্বাচনে ৫০টির বেশি আসন ছেড়ে দেয়া হবে। ১৩ দফার অনেক দাবিও মেনে নেয়ার কথা জানানো হয়েছিল।

তিনি বলেন, এখন আমাদের ঈমান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দেশের মানুষের সামনে হেফাজতকে অপদস্ত করতে সশরীরে মাঠে নেমেছে সরকার। সরকারের দ্বিমুখী আচরণ দেখে হতবাক স্বয়ং আল্লামা শফি নিজেও।

তার প্রেস সচিব মাওলানা মুনির আহমদও সরকারের আচরণে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, একটি ভিডিও টেপ নিয়ে সরকার এমন কিছু নেই যা করছে না। কারসাজি থেকে শুরু করে কণ্ঠ পরিবর্তন সবই করছে তারা। এতে তাদেরই মানসম্মান চলে যাচ্ছে। অথচ হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল নয়। সরকারের মন্ত্রী-এমপিরা আমাদের দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিয়েছিলেন। এখন অন্য আচরণ করছেন।

হেফাজতে ইসলামের নেতারা জানান, সরকারের সঙ্গে সমঝোতায় প্রথম প্রস্তাবটি নিয়ে আসেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ। গত ৩১শে মার্চ হাটহাজারী মাদ্রাসায় এসেছিলেন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবদুস সালাম। তারা এক ঘণ্টার বেশি আল্লামা শফির সঙ্গে বৈঠক করেন। হেফাজত নেতারা জানান, ড. হাছান মাহমুদ আল্লামা শফির শারীরিক খোঁজখবর নেন। এই সময় তিনি সরকারের সঙ্গে দূরত্ব মেটানোর প্রস্তাব দেন। বলেন, ‘হুজুর আপনার বয়স হয়েছে। এই বয়সে কেন এত ঝামেলা মাথায় নেবেন। তাছাড়া প্রধানমন্ত্রীও আপনাকে ভাল জানেন। তিনিও চান না আপনাকে নিয়ে টানাহেঁচড়া হোক। তাই সরকারের সঙ্গে বন্ধু হয়ে কাজ করলে দুই জনেরই মঙ্গল।’

হাছান মাহমুদের কথার জবাবে আল্লামা শফি ওই সময় বলেছিলেন, ‘আমি এখন যে অবস্থানে আছি সেখান থেকে সরে আসার কোন সুযোগ নেই। তাহলে আমার ঈমান নিয়ে প্রশ্ন তোলা হবে। তোমাদের প্রধানমন্ত্রীকে বলে দাও তার সঙ্গে কাজ করতে আমাদের কোন আপত্তি নেই। তবে তিনি যেন সব দাবি মেনে নেন।’

মন্ত্রী হাছান মাহমুদ যাওয়ার দুই দিন আগে আল্লামা শফির সঙ্গে সরকারের পক্ষ থেকে দেখা করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান ও জেলা পুলিশ সুপার হাফিজ আক্তার। তারা ১৩ দফা আন্দোলনের জন্য ওই সময় ডাকা সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। জবাবে তাদেরকে তা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন দলটির নেতা-কর্মীরা।

তবে সরকারের সঙ্গে সমঝোতার প্রস্তাবে সবচেয়ে লোভনীয় কথাটি জানান হাটহাজারী আসনের স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় পার্টির অন্যতম নীতিনির্ধারক এই নেতা সরকারের পক্ষ থেকে সংসদ নির্বাচনে হেফাজতকে জোট গঠন করার প্রস্তাব দেন বলে জানান হেফাজতের একাধিক নেতা। তারা জানান, আনিসুল ইসলাম মাহমুদ একবার নয়, একাধিকবার এসেছেন হাটহাজারী মাদ্রাসায়। তিনি আওয়ামীলীগ, জাতীয়পার্টি ও হেফাজত মিলে একটি নতুন শক্তি গঠনের কথাও বলেছিলেন। এই বিষয়ে জানতে জাতীয় পার্টির সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে কথা বললে তিনি ওই সময় আল্লামা শফির সঙ্গে দেখা করার বিষয়টি সত্য বলে জানান। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে সে বিষয়ে খোলাসা করে কোন কথা বলতে চাননি। স্থানীয় এমপি হয়ে তিনি হুজুরের সঙ্গে দেখা করেছেন বলে উল্লেখ করেন। জোট গঠন করার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার আনিস প্রশ্ন এড়িয়ে যান।

হেফাজতে ইসলামের নেতারা জানান, বছর দুয়েক আগে একবার শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছিলেন আল্লামা শফি। কওমি শিক্ষানীতি নিয়ে কথা বলতে ওই বৈঠকে হাজির হন তিনি। এরপর আরও একবার দেখা করেন আল্লামা শফি। দুইবারই প্রধানমন্ত্রী তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। জানতে চাইলে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আলামা মহিবুল্লাহ বাবুনগরী বলেন, সরকার আল্লামা শফিকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেছে। বিষয়টিকে ভাল চোখে দেখছেন না দেশের আলেম সমাজ। তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে ছোট করার কৌশল হাতে নেয়া হয়েছে। সরকার এক সময় হেফাজতের সঙ্গে আপসে করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। এখন নিজেদের দুর্বল অবস্থানের কারণে সব রাগ হেফাজতের ওপর ঢালার চেষ্টা করছেন।

একই রকম মন্তব্য করেন হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মোহাদ্দিস ও দলীয় নায়েবে আমীর শামসুল আলম। তিনি বলেন, সরকার কি করছে তা নিজেই জানে না। আল্লামা শফির মতো একজন বড় বুজুর্গকে নিয়ে তামাশা শুরু করেছে। তার ভিডিওকে ডিজিটাল কারসাজির মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। একটি গণতান্ত্রিক সরকারের কাছে এই ধরনের আচরণ কাম্য নয়। অথচ দেখুন কয়দিন আগেও তাদের মন্ত্রী এমপিরা হুজুর শফি সাহেবের কক্ষে এসে পড়ে থাকতেন। এই হচ্ছে বর্তমান সরকারের দ্বিমুখী নীতি। সূত্র: মানবজমিনহেফাজতে ইসলামের সঙ্গে সমঝোতার সব চেষ্টাই করেছিল সরকার। জোটবদ্ধভাবে ৫০টি আসনে নির্বাচনের প্রস্তাবও দেয়া হয়েছিল সময়ের আলোচিত এই অরাজনৈতিক সংগঠনকে। হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে একাধিক বৈঠকে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এসব প্রস্তাব দিয়েছিলেন
বলে দাবি করেছেন হেফাজত নেতারা। তারা বলছেন, আল্লামা শফি এসব প্রস্তাবে রাজি না হওয়াতেই নির্যাতনের খড়গ নেমে এসেছে হেফাজত নেতা-কর্মীদের ওপর।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক এ প্রসঙ্গে বলেন, বিষয়টি এতদিন গোপন ছিল। দলীয় সিদ্ধান্তের কারণে আমরা বলিনি। সরকারের মন্ত্রী-এমপিরা হুজুর শফি সাহেবের সঙ্গে দেখা করে গিয়েছিলেন। তারা বলেছিলেন, প্রয়োজনে আওয়ামী লীগের সঙ্গে আমাদেরকে জোট করতে। সংসদ নির্বাচনে ৫০টির বেশি আসন ছেড়ে দেয়া হবে। ১৩ দফার অনেক দাবিও মেনে নেয়ার কথা জানানো হয়েছিল।

তিনি বলেন, এখন আমাদের ঈমান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দেশের মানুষের সামনে হেফাজতকে অপদস্ত করতে সশরীরে মাঠে নেমেছে সরকার। সরকারের দ্বিমুখী আচরণ দেখে হতবাক স্বয়ং আল্লামা শফি নিজেও।

তার প্রেস সচিব মাওলানা মুনির আহমদও সরকারের আচরণে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, একটি ভিডিও টেপ নিয়ে সরকার এমন কিছু নেই যা করছে না। কারসাজি থেকে শুরু করে কণ্ঠ পরিবর্তন সবই করছে তারা। এতে তাদেরই মানসম্মান চলে যাচ্ছে। অথচ হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল নয়। সরকারের মন্ত্রী-এমপিরা আমাদের দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিয়েছিলেন। এখন অন্য আচরণ করছেন।

হেফাজতে ইসলামের নেতারা জানান, সরকারের সঙ্গে সমঝোতায় প্রথম প্রস্তাবটি নিয়ে আসেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ। গত ৩১শে মার্চ হাটহাজারী মাদ্রাসায় এসেছিলেন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবদুস সালাম। তারা এক ঘণ্টার বেশি আল্লামা শফির সঙ্গে বৈঠক করেন। হেফাজত নেতারা জানান, ড. হাছান মাহমুদ আল্লামা শফির শারীরিক খোঁজখবর নেন। এই সময় তিনি সরকারের সঙ্গে দূরত্ব মেটানোর প্রস্তাব দেন। বলেন, ‘হুজুর আপনার বয়স হয়েছে। এই বয়সে কেন এত ঝামেলা মাথায় নেবেন। তাছাড়া প্রধানমন্ত্রীও আপনাকে ভাল জানেন। তিনিও চান না আপনাকে নিয়ে টানাহেঁচড়া হোক। তাই সরকারের সঙ্গে বন্ধু হয়ে কাজ করলে দুই জনেরই মঙ্গল।’

হাছান মাহমুদের কথার জবাবে আল্লামা শফি ওই সময় বলেছিলেন, ‘আমি এখন যে অবস্থানে আছি সেখান থেকে সরে আসার কোন সুযোগ নেই। তাহলে আমার ঈমান নিয়ে প্রশ্ন তোলা হবে। তোমাদের প্রধানমন্ত্রীকে বলে দাও তার সঙ্গে কাজ করতে আমাদের কোন আপত্তি নেই। তবে তিনি যেন সব দাবি মেনে নেন।’

মন্ত্রী হাছান মাহমুদ যাওয়ার দুই দিন আগে আল্লামা শফির সঙ্গে সরকারের পক্ষ থেকে দেখা করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান ও জেলা পুলিশ সুপার হাফিজ আক্তার। তারা ১৩ দফা আন্দোলনের জন্য ওই সময় ডাকা সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। জবাবে তাদেরকে তা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন দলটির নেতা-কর্মীরা।

তবে সরকারের সঙ্গে সমঝোতার প্রস্তাবে সবচেয়ে লোভনীয় কথাটি জানান হাটহাজারী আসনের স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় পার্টির অন্যতম নীতিনির্ধারক এই নেতা সরকারের পক্ষ থেকে সংসদ নির্বাচনে হেফাজতকে জোট গঠন করার প্রস্তাব দেন বলে জানান হেফাজতের একাধিক নেতা। তারা জানান, আনিসুল ইসলাম মাহমুদ একবার নয়, একাধিকবার এসেছেন হাটহাজারী মাদ্রাসায়। তিনি আওয়ামীলীগ, জাতীয়পার্টি ও হেফাজত মিলে একটি নতুন শক্তি গঠনের কথাও বলেছিলেন। এই বিষয়ে জানতে জাতীয় পার্টির সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে কথা বললে তিনি ওই সময় আল্লামা শফির সঙ্গে দেখা করার বিষয়টি সত্য বলে জানান। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে সে বিষয়ে খোলাসা করে কোন কথা বলতে চাননি। স্থানীয় এমপি হয়ে তিনি হুজুরের সঙ্গে দেখা করেছেন বলে উল্লেখ করেন। জোট গঠন করার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার আনিস প্রশ্ন এড়িয়ে যান।

হেফাজতে ইসলামের নেতারা জানান, বছর দুয়েক আগে একবার শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছিলেন আল্লামা শফি। কওমি শিক্ষানীতি নিয়ে কথা বলতে ওই বৈঠকে হাজির হন তিনি। এরপর আরও একবার দেখা করেন আল্লামা শফি। দুইবারই প্রধানমন্ত্রী তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। জানতে চাইলে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আলামা মহিবুল্লাহ বাবুনগরী বলেন, সরকার আল্লামা শফিকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেছে। বিষয়টিকে ভাল চোখে দেখছেন না দেশের আলেম সমাজ। তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে ছোট করার কৌশল হাতে নেয়া হয়েছে। সরকার এক সময় হেফাজতের সঙ্গে আপসে করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। এখন নিজেদের দুর্বল অবস্থানের কারণে সব রাগ হেফাজতের ওপর ঢালার চেষ্টা করছেন।

একই রকম মন্তব্য করেন হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মোহাদ্দিস ও দলীয় নায়েবে আমীর শামসুল আলম। তিনি বলেন, সরকার কি করছে তা নিজেই জানে না। আল্লামা শফির মতো একজন বড় বুজুর্গকে নিয়ে তামাশা শুরু করেছে। তার ভিডিওকে ডিজিটাল কারসাজির মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। একটি গণতান্ত্রিক সরকারের কাছে এই ধরনের আচরণ কাম্য নয়। অথচ দেখুন কয়দিন আগেও তাদের মন্ত্রী এমপিরা হুজুর শফি সাহেবের কক্ষে এসে পড়ে থাকতেন। এই হচ্ছে বর্তমান সরকারের দ্বিমুখী নীতি।
সূত্র: মানবজমিন
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×