২০১৬ সালের মধ্যে সব স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডাঃ আফসারুল আমীন বলেছেন , ২০১৬ সালের জুন মাসের মধ্যে দেশের সব প্রাইমারি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠা করা হবে । মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষকরা ক্লাস নিবেন । দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সামগ্রী দিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত ও যুগোপযোগী করা হচ্ছে । এরই মধ্যে শিক্ষার্থীদের আকর্ষণের জন্য বিদ্যালয়ে খেলনা সামগ্রী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হয় সে জন্য বিদ্যালয় আঙ্গিনায় মিনি পার্ক তৈরী করা হবে । মন্ত্রী বলেন মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন স্কুলে কম্পিউটার , ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজাক্টরসহ প্রয়োজনীয় সামগ্রী ক্রমান্বয়ে দেয়া হবে । দেশে শুধু বড় লোকের ছেলেরাই তথ্যপ্রযুক্তি ব্যবহার করবে না সব শ্রেনীর নাগরিকের সন্তানরা তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত হবে । শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সমান করার জন্য সরকার নিরলশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়ত এক সময় আমাদের শিক্ষা ব্যবস্থাও উন্নত মানের ও মডেল হতে পারে। যেহেতু মানুষের চোখ প্রায় ৭০% স্মৃতি মনে রাখে এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রেও চোখই বড় ভূমিকা পালন করে সেহেতু মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি হলে শিক্ষার্থীরা ব্যবহারিক জ্ঞানে শিক্ষিত হবে। জাতি হিসাবে আমরাও বিশ্বে মাথা উচুঁ করে দাঁড়াতে পারব। আমরা যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি আমাদেরও দায়িত্ব আছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর। শুধু মাল্টিমিডিয়া ক্লাসরুম হলেই উন্নত শিক্ষা অর্জিত হবে না তার যথাযথ ব্যবহারও করতে হবে । শিক্ষকরা মান সম্মত কন্টেন্ট তৈরি করে কোমলমতি শিক্ষার্থীদের নিকট তুলে ধরে শিক্ষাকে আকর্ষণীয় ও প্রানবন্ত করে তুলতে পারলেই মাল্টিমিডিয়ার ব্যবহার সফল হবে।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথাও কেউ নেই!
ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?
রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।