সন্ত্রাসের চেয়ে ভয়াবহ ঘাতক প্রেম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রেম স্বর্গীয়- দেশে দেশে এমন প্রচার থাকলেও এ সভ্যযুগেও ভারতে তার পরিণতি হত্যা ও মৃত্যুতে । ভারতের ধর্ম , শিল্প , সাহিত্য, চলচ্চিত্র ও টিভি জগতে প্রেমের জয়জয়কার । কিন্তু পরিসংখ্যান বলছে ভারতে প্রেম আজ সন্ত্রাসের চেয়েও ভয়াবহ ঘাতক । প্রায় দেড়শ কোটি মানুষের দেশ ভারতে সন্ত্রাসের চেয়ে প্রেম ও অবৈধ যৌন সম্পর্ককেই সবচেয়ে বড় ঘাতক বলে চিন্হিত করেছেন দেশটির অপরাধ বিশেষজ্ঞরা । অন্যান্য কারণের চেয়ে এ দুটি কারণেই বেশী হত্যাকান্ড ঘটে বলেও জানিয়েছেন তারা । এক পরিসংখ্যানে দেখা যায় গত বছর দেশটিতে বিভিন্ন হত্যাকান্ডের কারণ তালিকায় প্রথম অবস্থানে আছে ব্যাক্তিগত বিরোধ ও দ্বিতীয় অবস্থানে আছে সম্পত্তি নিয়ে বিরোধ । ঠিক এর পরেই অবস্থান নিয়েছে প্রেম ও অবৈধ যৌনতা । বিশেষ করে অন্ধ্র ও উত্তর প্রদেশ , মহারাষ্ট্র ও পাঞ্জাবসহ দেশটির সাতটি রাজ্যে । এ কারণগুলোতেই গত বছর বেশি হত্যাকান্ড ঘটেছে । এ বিষয়ে দেশটির ন্যাশনাল ক্রাইম রেকডস ব্যুরো প্রকাশিত তথ্যে দেখা যায় গত বছর ভারতে মোট ১৩ হাজার ৪৪৮ টি হত্যাকান্ডের মধ্যে ৩ হাজার ৮৭৭টি ঘটেছে ব্যাক্তিগত শত্রুতার জেরে । এ ছাড়া ৩ হাজার ১৬৯টি হত্যাকান্ডের পেছনে সম্পত্তি নিয়ে বিরোধ ও ২ হাজার ৫৪৯ টি হত্যাকান্ড ঘটেছে প্রেম ও অবৈধ যৌনতার জেরে । দিন দিন ভারতে প্রেম ও অবৈধ যৌনতা লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে । আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত । তাদের সংকৃতি ও সামাজিক চালচলন আমাদেরকে প্রভাবিত করে । ভারতের অনেক চ্যানেল আমরা প্রতিদিন দেখে থাকি । এইডস এর ভয়াবহতার সম্পর্কে যেমন এ দেশের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হয়েছে ঠিক তেমনি ঘাতক প্রেম ও অবৈধ যৌনতার ব্যপারেও আমাদের দেশের মানুষকে সচেতন করা জরুরী হয়ে পরেছে । বয়:সন্ধিকালের ছেলে – মেয়েরা বেশি আবেগ প্রবন থাকে । এ সময় তারা অল্পতেই মনে আঘাত পায় । প্রেমে ব্যর্থ অথবা প্রেমিক কোন প্রকার ছলনা করলে সে আত্নহত্যা করে বসে । দেশ হারায় একজন পরিশ্রমী মানুষকে । আবার লম্পটদের খপ্পরে পড়ে অবৈধ যৌনাচারেও তারা সহজে জড়িয়ে পরে । বর্তমানে বাংলাদেশেও অবৈধ যৌনতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । এখনই সচেতন করা না গেলে বাংলাদেশের অবস্থাও ভারতের মতই হবে ।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথাও কেউ নেই!
ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?
রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।