তুমি বুঝি গুনেছিলে তার প্রতিক্ষায় প্রহর??
বুনে কিছু আশা,
হেটেছিলে কি অজানা পথে নিয়ে ভালবাসা??
ফেলে এসেছ কি তোমাকে ....
ভুলে ভরা কোন পথের প্রান্তে??
তবে তোমায় দেব এক গুচ্ছ কবিতা..
বলব অনেক শোনা কিছু পুরাতন কথা...
শুনবে??
শুনছো??
জগতে কিছুই হারানোর নয়,
হারানো না পাওয়াকে চাওয়াতেই যেন আজ তোমার অনেক পাওয়া হয়..
তোমার ভেতরে যে তোমার বাস,
তাকে শুধু তোমার অধিনেই নিতে দিও শ্বাস..
সবকিছু পাওয়ার চেষ্টা করতে নেই,
সবকিছু ধরে রাখতে নেই,
পাওয়া নিয়ে হিসেবের অংক কষতে নেই,
তাই বলে ভালবাসতে ভুলে যেতে নেই।
শুনছো??
একি হাসছো??
না হাসির আড়ালে নিজেকে আড়াল করছো??
ভাবছো নীতি কথা...??
না বন্ধু, এ তোমার,আমার,
আমাদের জীবনের ইতিকথা.........
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১০ সকাল ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


