পল্কা বাতাসে মেঘগুলো উড়ে গেল,
ভাবনারা উড়তে চেয়েছিল, কিংবা রয়ে গেল।
তাই ভাবছি, কিংবা ভাবছি না,
তাই দিধা, তাই কল্পনার আলপনা।
কিছু মুহুর্ত আগে হিসেব কষছিলাম,
পাওয়া আর না পাওয়া চাওয়ার,
হারানো আর কল্পনা প্রবন সেই আমার,
পরিবর্তিত আজকের এই আমার।
অনেক হাসি কি হেসেছিলাম ভুল করে!
কাদঁতে হচ্ছে তাই আজ অঝর নয়নে!
খুউব বেশিত চাইনি, খুউব বেশিত পাইনি!
তবু কেন এলোমেলো ভাবনা গুলোতে না পাওয়া করে ভর,
জিবনের নামতা গুনতে গুনতে কাটে প্রহর।
তবু মুহুর্ত পর মনে হয় ভাবিনি কিছুই,
হারাইনি কিছুই, বিচ্ছিন্ন ভাবনার জগত।
বাতাসে ভর করে এসেছিল উদাসিনতা,
আকাশের মেঘের সাথে ঝরেছিল অশ্রুফোটা,
ভাবছিলাম...?? না তো!
কাদছিলাম...?? না তো!
আবারও ডুবে যাওয়া চেনা ভানের জগতে,
অচেনা খানিক আগের আমি এই আমাতে!
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


