আজ বিকেলের মুগ্ধ আলোয়,
আকাশটাকে দেখছিলাম,
স্মৃতি হাতড়ে, মনে পড়ছে তোমাকে,
অনেক ভালবাসতাম তোমায়,
কিন্তু কখনো জানতে দেয়নি কিংবা জানায়নি,
আজ কি তুমি বুঝতে পার, দূর আকাশের তারা হয়ে?
মামা তোমায়, বড়মামা বলে ডাকতে খুব ইচ্ছে করে,
সেই চেনা হাসি দিয়ে তুমি সামনে আসনা আর,
সেই চেনা শব্দবুনে শাসন করনা পড়াশুনার,
হতে আমি চাই নি তবু,
হয়েছি যা চেয়েছিলে তুমি,
হয়নি তবু হয়নি আমি,
তোমার মত খনিকে আড়াল।
মেঘের উপার সূর্য হাসে,
তুমিও বুঝি তেমনি করে হেসে যাচ্ছ আপন মনে,
তোমায় কভু ভুলিনি তবু,
বেস্ততাতে খুজিনি।
আমায় তুমি কি পাও দেখতে?
দেখতে আমি পাই না তোমায়,
জগত আলোর বাস্তবতায়!
ডায়রীর পাতায় তোমাকে নিয়ে লেখাগুলো পড়ছি,
মলিন হওয়া স্মৃতির ধুলোয় তুমি,
কান্না আমার কেউ দেখেনি,
দির্ঘশাস আমার কেউ শুনেনি,
ডাকছি তোমায়,
শুনতে কি পাচ্ছ থেকে তুমি দূর আকাশের অসিম দূরে??
(আমার বড়মামা, মারা গেছেন ২০০৪ এ, যাকে অনেক ভালবাসতাম, যার জন্যই আজ হয়তবা বুয়েটে পড়া)
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


