লেখাটা কিছু ভেবে লিখছি না, লেখার সময়ও কিছু ভাবছি না। তাই প্রলাপ মনে হতে পারে, সেই ভাল শব্দ। কিছুদিন আগেও মন খুব খারাপ হলে, খুব কাদঁতাম, মিথ্যে মনে হলেও সত্যি যে আমার কান্নায় বৃষ্টি নামত। বন্ধুরা মুঠো ফোনে জানতে চাইত, আমার মন টা খারাপ কিনা, আকাশ কেন কাদে। আজ আর আমার সেই বন্ধুরা নেই, আজ আকাশের কান্নাও নেই। আজ আকাশের নিচে আমি আছি কেবলি। পালটে গেছে বন্ধুতা, পালটে গেছে আকাশটা।
আগে মনে হত, মাথার উপর যতটুকু দেখা যায়, আকাশের ততটুকু আমার! দৃষ্টিতে যতদুর দেখা যায়, ততদুর আমার। আমার দুটি হাত দিয়ে আমি গড়তে পারি, আবার ভাংতে পারি।আমার দুটো পা দিয়ে আমি চলতে পারি, ডিঙ্গাতেপারি বাধার দেয়াল। আজও সবই আছে, শুধু সেভাবে ভাবতে পারি না। রোদে চলাতে আপত্তি ছিল না, বৃষ্টিতে ভিজতে মুহুর্ত লাগত না। আজ আকাশটাকে অচেনা লাগে, আজ কেন জানি মনে হয় আমার নয় কিছুই। পরিবর্তনটা হয়ত আমার পদচলায়, হয়ত দৃষ্টিতে কিংবা আমার নিরন্তর করা অহেতুক সৃষ্টিতে।
রঙ্গিন মার্বেল গুলো আধারে দেখলে, মনে হয় এত রঙ কোথা থেকে এল, এত রঙ নিয়ে জগতটা সবার সামনেই থাকে, কিন্তু খনিক বাদে রঙ গুল হারিয়ে যায়, মার্বেল গুলোর মত চিরন্তন হয়ে জীবন জুড়ে থাকে না, আবার অসিমে হারিয়েও যায় না। চাইলেই ধরে রাখা যায় না, চাইলে ফেলে আসা যায় না। তাই মাঝে মাঝে বড্ড অসহায় লাগে, অনেক কিছুই পারি না মনে হয়। না পারা চাওয়া গুলো ভিড় করে মন জুড়ে, আগাতে দেয়, সফল হতে দেয় না। এইভাবেতো বাঁচতে চাইনি, এইটুকুই কেবল নিজের মাঝে প্রতিধ্বনিত হয়! কোন চেনা পথে মুক্তি পাই, জানি না, সত্যিই জানি না।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১০ বিকাল ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


