হঠাৎ চেনা সুরে টান পড়ল,
অচেনা চারপাশ, অচেনা কিছুটা সময়।
অনাকাংখিত কিংবা অযাচিত,
অচেনা সুরে গান,
সেখানে তুমি থাক না,
সেখানে থাক না তোমরা,
সেখানে অচেনা আমি,আমার অচিন জগত।
সেখানে না পাওয়ার কান্না নেই,
সেখানে হাহাকার নেই,
সেখানে হাসি নেই, রাগ নেই,
তবু আমি আমার থাকা,
অস্পৃশ্যকে স্পর্শ করে,স্থবির কিছুটা সময়,
থেমে থেকে সচল সেখানে,
অনেক পাওয়ার হাসি সেখানে,
চকিতে ফিরে আসা বর্তমানে,
ফিরে দেখি হঠাৎ ভাল লাগা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


