somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Madly Bangali: প্রথম বাংলা রক মিউজিক্যাল মুভি

১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অঞ্জন দত্ত যে সিনেমার লোক সে ব্যাপারটা জানতে সময় লেগেছিল। তাকে চিনি তার জীবনমুখী গানের মাধ্যমে। ববি রায়, সিনেমা ইত্যাদি কয়েকটা গানে অঞ্জন দত্ত সিনেমার কথা বলেছিলেন বটে, কিন্তু তা যে সত্যি সেটা উপলব্ধি করতে পারি নি। পরে অবশ্য জেনেছি যে তিনি সিনেমায় অভিনয় করেন এবং গান গাওয়াটা পরে শুরু হয়। মিস্টার অ্যান্ড মিসেস আয়ার সিনেমায় প্রথম অঞ্জনের অভিনয় দেখলাম। পরিচালক হিসেবে ক্যারিয়ারের নতুন দিকে যাত্রা শুরু করেছেন সেটাও জেনেছি ওয়েবসাইটের সূত্রে।কিন্তু কোন সিনেমা দেখা হয়নি। ম্যাডলি বাঙ্গালি সম্পর্কে বেশ কিছুদিন ধরে হালকা-ভারী প্রশংসা শুনছিলাম, কিন্তু মেজো ভাই যেভাবে রেফার করলেন, তাতে না দেখে উপায় ছিল না। ম্যাডলি বাঙ্গালি আমার দেখা অঞ্জন দত্ত পরিচালিত সিনেমার প্রথমটি।

চারটে বন্ধু – পাবলো, বেনজি, নিওন এবং বাজি – একত্রিত হয়ে একটা রক ব্যান্ড গড়ে তুলেছিল অনেক আগে। সময়টা তখন টগবগে তারুন্যের। স্বপ্নগুলো তখন আকাশছোঁয়া। বাড়িতে দুদন্ড শান্তি ছিল না, অভাব ছিল প্রাকটিস করার জন্য একটুকু জায়গার। তাই ববিদার গ্যারাজই শেষ আশ্রয়স্থল। কিন্তু সেই গ্যারাজটা কেড়ে নিতে চায় বাবুরাম। বাবুরাম হলো সেই লোক যে “বাঘের মতো মুতের গন্ধ দিয়ে এলাকা চিহ্নিত করে রাখে এবং টাকার বিনিময়ে মানুষের পাছায় সেলোটেপ লাগিয়ে বেড়ায়।” গ্যারাজ বাচাবার জন্য দরকার দেড়লাখ টাকা, অথচ এই সময়ে বাগড়া দিয়ে যাচ্ছে ববিদার বিদেশ ফেরত বন্ধু স্যাম। রক ব্যান্ড ‘ম্যাডলি বাঙ্গালি’র স্বঘোষিত ম্যানেজার বনে যায় সে, পাল্টে দেয় ব্যান্ডের লাইনআপ। পাবলোই ছিল ব্যান্ডের প্রধান উদ্যোক্তা, গীতিকার এবং ভোকাল, অথচ হঠাত করে পাবলোর বান্ধবী তানিয়া ভোকাল হয়ে গেল। তারপর নানা রকম আনন্দ-কষ্ট, হাসি-কান্না, প্রেম-বিরহ, যৌনতা-প্রেগন্যান্সি, আশা-হতাশা সব কিছুকে ছাপিয়ে বন্ধুত্বের জোরে ‘ ম্যাডলি বাঙ্গালি ‘ একটা রক ব্যান্ড প্রতিযোগিতায় পারফর্ম করে, সেটাই এর কাহিনীর মূল গল্প।

ম্যাডলি বাঙ্গালি প্রথম এবং একমাত্র বাংলা রক মিউজিক্যাল মুভি। অসাধারণ সব গান আর তার ভিজ্যুয়ালাইজেশন দিয়ে সাজানো সিনেমাটি। সঙ্গীত পরিচালক নীল দত্ত। গেয়েছেন -
আই ডু অ্যানিথিং ফর ইউ – রূপম ইসলাম
কে আছো কোথায় – নচিকেতা
মেরে মাওলা – আর্কো
সময়ে – তানিয়া
কত কি করার ছিল – অঞ্জন দত্ত

ব্যান্ডের চার সদস্যই একেবারে নতুন অভিনয়ের জগতে, এ জন্য তাদের অভিনয়ে একটা জড়তা ছিল, বিশেষ করে এক্সপ্রেশনগুলোতে। পাবলোর রাগ করার ভঙ্গীটা আসেলই মেকি। তবে পুরো সিনেমা এতটাই সন্তুষ্টিকর যে এটা এড়িয়ে যাওয়াটা মোটেই কষ্টকর নয়। স্যাম চরিত্রে অঞ্জন দত্ত নিজেই অভিনয় করেছে, বাবুরাম চরিত্রটি ভালো লাগবে।

ইন্দ্রনীল মুখার্জীর সিনেমাটোগ্রাফি অসাধারণ, বিশেষ করে গ্যারাজের ভেতর আলো আবছায়ার মধ্যে চমৎকার করে তুলে ধরেছেন। রক মিউজিক পছন্দ করেন অথচ এই সিনেমাটা পছন্দ করবেন না, এমন দর্শক বোধহয় এখনো পৃথিবীতে আসেন নি।

রেটিং ৪.৫/৫

পুরোনো পোস্ট:
সম্প্রতি কি সিনেমা দেখলাম: ৩৯ টা মন্তব্য আছে এখানে, দেখলে ভালোই লাগে।

Life In a Metro: শহুরে কাব্য। একটি জেমসময় সিনেমা। দেখার আগেই প্রেমে পড়ে গিয়েছিলাম।

The Butterfly Effect: সাইকোলজিক্যাল ড্রামা। আ বিউটিফুল মাইন্ডের কথা মনে পড়ে যাচ্ছিল এই সিনেমা দেখার সময়।

একটা মিউজিক ভিডিওর রিভ্যু লিখছিলাম। গানস এন্ড রোজেস এর নভেম্বর রেইন।
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×