প্রথম পোস্টটা সিনেমা নিয়ে ছিল না। দ্বিতীয় পোস্টটা মুভি নিয়ে - রিভিউ না - সাহায্য চেয়ে পোস্ট। সেসময় অল্প কিছু লোক সিনেমা নিয়ে লিখত - মেহরাব শাহরিয়ার, সাইফ সামির, শওকত হোসেন মাসুম - উনারা রেগুলার ছিলেন। সাইফ সামির এখনো লিখেন - বাকীরা ব্যস্ত হয়ে গেছেন। সামুতে যাত্রা শুরু হলেও প্রথমআলো ব্লগে অল্প কিছুদিন, তারপর চতুর্মাত্রিক আর সরবে লিখেছি। নিজের একটা ওয়েবসাইটও তৈরী হল - দারাশিকো ডট কম । সাম্প্রতিক সময়ে ব্লগ লেখা হচ্ছে কম - যা লিখছি তার প্রায় সবই নিজের ওয়েবসাইটে - কমিউনিটি ব্লগে আসা হচ্ছে কম।
সামু ব্লগের পরিসংখ্যানে বলা হচ্ছে
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৩৩৯টি
মন্তব্য করেছেন: ৪৮৩১টি
মন্তব্য পেয়েছেন: ৭৩৪৬টি
ব্লগ লিখেছেন: ৫ বছর ৬ দিন
ব্লগটি মোট ১৭০৮৬৪ বার দেখা হয়েছে
প্রথমে ইংরেজি ও অন্যান্য ভাষার সিনেমা নিয়ে লিখেছি - বাংলাদেশী সিনেমা নিয়েও লিখতে চেয়েছিলাম - কিন্তু বাংলাদেশী সিনেমা নিয়ে লিখা বেশ কঠিন, কারণ তথ্যের প্রচন্ড সংকট। সব দেশের সিনেমা সম্পর্কে ওয়েবসাইটে প্রচুর তথ্য - বাংলাদেশী সিনেমা নিয়ে কিছু নেই। বারবার মনে হত - আইএমডিবি-র মত বাংলা সিনেমার একটা ওয়েবসাইট নেই কেন? ভালো হোক মন্দ হোক - বাংলাদেশী সিনেমার তথ্যগুলো একজায়গায় কেন পাওয়া যাচ্ছে না? কবে যাবে?
খুব ক্ষুদ্র উদ্যোগে বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি) নামের ওয়েবসাইট www.bmdb.com.bd ঠিকানায় যাত্রা শুরু করেছে গত ৪ জুলাই থেকে। ওয়েবসাইটে আপকামিং মুভির তালিকা আছে, সম্প্রতি মুক্তি পাওয়া মুভির তালিকা, ছবি-তথ্য আছে, আর পুরানো ছবির তথ্য সংযুক্ত হচ্ছে প্রতিনিয়ত। ছবিতে রেটিং করার সুযোগ আছে, মন্তব্য করার ব্যবস্থা আছে।
এর বাইরে আছে বাংলাদেশী চলচ্চিত্রের সংবাদ। ব্লগ অংশে থাকছে চলচ্চিত্র বিষয়ক ব্লগ লেখার সুযোগ। বাংলাদেশী চলচ্চিত্রের তথ্যভিত্তিক ওয়েবসাইট হলেও ভিন্নদেশী সিনেমার ব্লগ লেখার ক্ষেত্রে কোন বাঁধা নেই। তবে, বাংলাদেশী সিনেমার রিভিউ বা ব্লগ ওই সিনেমার পাতায়ও দেখা যাচ্ছে। ফলে, কোন একটি সিনেমার (যেমন পোড়ামন) পাতা দেখার সময় ওই সিনেমা সংক্রান্ত ব্লগগুলোও পাওয়া যাচ্ছে।
এখনো সম্পূর্ণ হয়ে উঠেনি বাংলা মুভি ডেটাবেজ এর ওয়েবসাইট। উদ্যোক্তাদের চেষ্টা চলছে - ধীরে ধীরে মুখ ও মুখোশ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মুক্তি পাওয়া ২৫০০+ চলচ্চিত্রের তথ্য যুক্ত হয়ে বিএমডিবি হয়ে উঠবে বাংলাদেশী চলচ্চিত্রের বিশাল ভাণ্ডার।
ব্লগিং এর পঞ্চবৎসর পূর্তিতে আপনাদের আমন্ত্রন জানাচ্ছি বাংলা মুভি ডেটাবেজ এর ওয়েবসাইটে - দেখে আসুন, মুভিতে রেটিং করুন, মন্তব্য করুন, শেয়ার করুন সবার সাথে - আপনার উপস্থিতি এর পেছনের লোকদেরকে আরো ভালো করতে অনুপ্রাণিত করবে।
ফেসবুক পেইজ: https://www.facebook.com/banglamoviedatabase
হ্যাপী ব্লগিং।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


