somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্ট্রেলিয়ান ব্লগার লিউক এবং কালু মিয়ার ঘটনার বিষয়ে প্রস্তাবনা

০৪ ঠা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন অস্ট্রেলিয়ান পর্যটক কাম ব্লগার বাংলাদেশের রাস্তায় কালু মিয়ার কারণে বিরক্ত হয়েছেন এবং একটা ভিডিও প্রকাশ করেছেন 'Avoid this man in Bangladesh' শিরোনামে। তারপর বাংলাদেশের ট্যুরিস্ট পুলিশ সেই কালু মিয়াকে খুজেঁ বের করে গ্রেফতার করেছেন এবং ২০০ টাকা জরিমানা আদায় করে তারপর মুক্তি দিয়েছেন। এই প্রসঙ্গে দুয়েকটা কথা।

ট্যুরিস্ট গন্তব্য হিসেবে, সাধারণভাবে, বাংলাদেশ আসলে কোন তালিকার মধ্যে থাকার মত কোন দেশ না। কিন্তু সাম্প্রতিক কালে বাংলাদেশে বেশ কিছু আন্তর্জাতিকভাবে পরিচিত পর্যটক বেড়াতে এসেছেন। খেয়াল করে দেখবেন - তাদের এই ভ্রমণ সম্পর্কে আমরা জানতে পেরেছি সাধারণত তাদের প্রকাশিত ভিডিও ক্লিপের সূত্র ধরে। পৃথিবীর এত এত দেশ বাদ দিয়ে এই দেশে বেড়াতে আসা, এদেশের খাবার চেখে দেখা এবং এদেশে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ভিডিও তৈরী করা - এর পেছনে আসলে একটা বিষয়ই কাজ করে - সেটা হলো ডলার কামানো। বাংলাদেশ পৃথিবীর জনসংখ্যার শীর্ষ তালিকার দেশগুলোর একটি। তার উপর উন্নয়নশীল দেশ। ফলে সাদা চামড়ার এবং ইংরেজিভাষী কেউ এই দেশ নিয়ে ভিডিও বানালে সবাই হুমড়ি খেয়ে পড়ি। এতে ভিডিও প্রচুর ভিউ হয় এবং ভিডিও নির্মাতার আয় বাড়ে।

বেশি মানুষের দেশে বেড়ায়ে ভিডিও বানায়ে টাকা কামানো কোন অপরাধ না। কিন্তু লিউক ড্যামান্ট ভিউ বাড়ানোর জন্য নোংরা পদ্ধতি বেছে নিয়েছেন। সাধারণভাবে পর্যটকরা কোন দেশের সৌন্দর্যকে তুলে ধরে সবার ভালোবাসা অর্জন করে ভিউ বাড়ানোর চেষ্টা করেন, লিউক করেছেন উল্টোটা। তিনি একটি উন্নয়নশীল দেশের অস্বাভাবিক নয় এমন ঘটনাকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছেন একই উদ্দেশ্যে।

লিউক কি এই কাজ প্রথমবার করেন নাই। তিনি পৃথিবীর আরেক জনবহুল দেশ ইন্দোনেশিয়ায় গিয়েও একই কাজ করেছেন। ভারতেও করেছেন, ফিলিপাইনেও করেছেন। এসব দেশ পৃথিবীর শীর্ষ জনসংখ্যার দেশ। এই যে লিউক কালু মিয়ার কথামতো কিছু জায়গায় গেছেন, কালু মিয়া তারে কিছু বিষয় ট্রান্সলেট করে দিছেন, কালু মিয়ার ছ্যাঁচড়ামি বিক্রি করে তিনি শত শত ডলার কামাই করলেন - বিনিময়ে তিনি কালু মিয়াকে কিছু টাকা দিতে পারতেন।

কালু মিয়া বা বাংলাদেশের ভিক্ষুকেরা কেন বিদেশীদের পেছনে নাছোড়বান্দার মতো লেগে থাকেন? কারণ একটাই। উনারা যদি বিরক্ত হয়ে হাতের ময়লা একটা ডলার ফেলে দেন, সেটা বাংলা টাকায় একশ টাকা হয়ে যায়। এই একই উদ্দেশ্যে আমরা দেশের সবকিছুকে ছেড়ে বিদেশে গিয়ে শ্রমিক হই অথবা এদেশে থেকে সারারাত না ঘুমিয়ে আউটসোর্সিং সেবা দেই। এবার বিবেচনা করেন তো - কালু মিয়া আর লিউকের মধ্যে কারে পছন্দ করবেন।

এই অবস্থায় আমি আসলে একটা প্রস্তাব রাখতে চাই। জ্বি-না, আমি লিউকের ইউটিউব একাউন্টে গণহারে রিপোর্ট করে চ্যানেল ডাউন করার বুদ্ধি দিবো না, ঐটা আমি ঠিক পারি না। আমার প্রস্তাব এই দেশের ইউটিউবারদের কাছে। আপনারা যারা ইউটিউবার আছেন এবং দেশে বিদেশে আপরাদের সাবস্ক্রাইবার আছে, তারা লিউকরে নিয়া ভিডিও বানান, তার ভন্ডামি সবার কাছে তুলে ধরেন। সবাইরে বলেন - Avoid Luke Damant in your country.

কালু মিয়া ২০০ টাকা জরিমানা দিয়া তার পাপ মোচন করছে, লিউক কিভাবে তার পাপ মোচন করে সেইটাও দেখা দরকার।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×