সামহয়্যার ইন এ ইন করলেই চোখে পড়ে বিচিত্র সব নিক । কিছু আমার মতো রিয়েল নেইম সেগুলি নিয়ে কিছু বলার নেই । তবে যারা ছদ্মনাম ইউজ করেন তাদের কিছুকিছু নাম পড়লে এতো মজা লাগে কি বলব ।একএকজনের নাম পড়লেই নিদির্ষ্ট একটা কোন কথা ,অনুভূতি বা ছবি চোখে ভেসে ওঠে । যা আমি সবার সাথে শেয়ার করতে চাই । একটা অনুরোধ দয়া করে কেউ ভাববেননা আমি কাউকে কষ্ট দিয়ে কিছুবলছি । আমি এখানকার সবাইকে শ্রদ্ধা করি । এটা শুধুই মজা.....
অপবাক - সমকাল এসে বসেছে সেখানে একা চ্যাপলিন সেজে ।
তেলাপোকা - সত্যি তেলাপোকা টাইপের কিছু একটা । কিনকিনে , লিকলিকে ... ( ভাইরে মারিসনা আমারে ) ।
আশার আলো - লাগে ভালো ।
ধানসিঁড়ি -হয়তো শংখচিল শালিখের বেসে.....
কালপুরুষ - সমরেশ মজুমদার এলো বলো ।
ঝড়ো হাওয়া - উড়ে গেলাম রে.....
মুখফোড় - মুখে সেলাই দেয়া দরকার ।
হযবরল - একেবারে হজোগটো অবস্থা !!!
ধূসর গোধূলি - সাহারার মরুপ্রান্তরে দাঁড়িয়ে...
রাগ ইমন - বড়পার নাম ( যে সত্যিই রাগী ) ।
তীরন্দাজ - বাচাঁও লাগল বলে ....
কাশফুল -ছেলেবেলার কাশফুল তোলার কথা মনে পড়ে ....
গোপাল ভার (? ) - এতে বোঝ মা ঠাট্টা বোঝনা ?
পথিক - পথিক তুমি পথ হারাইয়াছো (বঙ্কিম আসিয়া পথ দেখাইবে ) ।
জি্বনের বাদশা -সত্যিই ভয়ের কিছু( েলখাও পড়ি তাই ভয়েভয়ে ) ।
মদন - সিম্পলি মদন ! আলাগ নামের একটা বলিউড মুভিরএ্যাডে যেরকম একটা মদন কে দেখাচ্ছে আজকাল ঐরকম কিছু (রাগ কইরেননা ....)
আস্ত মেয়ে -আস্ত রে আর কি বলি ???
স্মরহীন - গলা শুকায় গেল শিঘ্রী পানি দাও.....
ত্রিভূজ - দ্্বিগু সমাস ।
অ্যালন - হোম অ্যালন ।
দয়া করে কেহ কষ্ট পাইবেননা সকলেই ক্ষমা সুন্দর দিৃষ্টতে দেখিবেন অধমার তাই রইল আশা ..........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

