শৈশবের স্মৃতিগুলো আজকাল খুব ধুসর আর বিবর্ণ হয়ে আসছে কিন্তু কিছু স্মৃতি এখনো নিউরনে অনুরিত হয় যা আমার জীবনে অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে। শৈশবে স্কুল ছুটিকালীন সময়ে সেগুনবাগিচায় মামার বাড়িতে বেড়াতে যাওয়া আমার জন্য ছিল যেন স্বর্গে আরোহণ করার চেয়েও অনেক বেশি কিছু কারন মূল আকর্ষণ ছিলো সেই পুরনো বাড়ীটির নীচে মামা জাহাঙ্গীর খান সাহেবের আলমগীর পিকচারসের অফিস এবং ওইখানে একটি ফিল্মের আর্কাইভ ঘর ছিলো যেখানে বড় বড় রুপালী চাকতির মতো ডিস্কে সেলুলয়েড ফিল্মগুলো রাখা হতো এবং অনেক ভালো ভালো সিনেমা ঐ প্রোডাকশন হাউজ থেকে বেরিয়েছিলো যেমন সীমানা পেরিয়ে, সূর্য কন্যা, এমিলির গোয়েন্দা বাহিনী অজস্র রুচিশীল সিনেমা। মামা কোলে করে নিয়ে যেতেন ঐ আর্কাইভ ঘরে আর বলতেন ভাগ্নে এই সব রুপার চাকতির ভিতরে সিনেমার নায়ক নায়িকারা থাকে আমার শিশুসুলভ মন বিশ্বাস করতে শুরু করলো ওনারা বুঝি নায়ক নায়িকাকে জ্যান্ত ধরে যাদুমন্ত্র বলে ঐ চাকতির মধ্যে ঢুকিয়ে দেয় তাই একধরনের ভয় কাজ করতো। আর মামা বাড়ির দ্বিতীয় তলায় ছিল একটি বিশাল রুম যা সবসময় তালাবদ্ধ থাকতো ওইখানে শুটিং এর বিভিন্ন কস্টিউম রাখা হতো ভিতরে ঢোকা হয়েছিলো কিনা মনে পড়েনা তবে ঐ শৈশবেই সিনেমা দেখার প্রতি দুর্নিবার আকর্ষণ আমার মাথায় ঢুকে গিয়েছিলো। এরপর যখন বুঝতে শুরু করলাম তখন আমার বাবাই ভিডিও কানেকশন থেকে প্রচুর সিনেমা আমাদের দেখাতেন সাউন্ড অফ মিউজিক থেকে শুরু করে ম্যারি পপিন্স, ব্রিজ অন দ্যা রিভার কাওয়াই, কিং এন্ড আই অজস্র সিনেমা বাবার কল্যানে শৈশব থেকে কিশোর বয়সে দেখা হয়। আস্তে আস্তে যখন আরও বড় হলাম তখন স্কুল পালিয়ে এক টিকিটে দুটো ছবির মতো কিছু শিক্ষামূলক ছবি দেখে অনুতপ্ত হয়েছি কিন্তু সিনেমা দেখার নেশা কাটিয়ে উঠতে পারিনি। তাই কলেজ জীবনে জহির রায়হান ফিল্ম সোসাইটি থেকে শুরু করে যেখানেই সুযোগ পেয়েছি ধ্রুপদী সিনেমা দেখেছি ভিক্টরিও ডি সিকা, লুই বুনুয়েল, ফাসবাইন্ডার,ফেলেনি,আব্বাস কোঁইয়েরস্তমি, আকিরা কুরাসাওয়া প্রমুখ ধ্রুপদী পরিচালকের সৃষ্টিশীলকর্মের সাথে ধীরে ধীরে পরিচয় ঘটে আর আজঅব্ধি আমি সিনেমাতে আসক্ত আমার বিয়ের ফুলশয্যার রাতেও স্ত্রীকে সিনেমা প্যারাডিসো দেখিয়েছিলাম ঐ সিনেমার ইন্টারমিশনের সময় দেখি আমার নবপরিণীতা স্ত্রী ঘুমিয়ে গেছে।আমি যখন আমার কন্যা সন্তানের পিতা হলাম তখন ওর নাম রাখতে গিয়েও সিনেমা দ্বারা প্রভাবিত হলাম ভালো নাম রাখা হোল রোমান পোলনস্কির দ্যা পিয়ানিস্ট এর মূল নায়ক ভাদিস্লাভ স্পিতজম্যানের বোন সোসানা এর নামে যা মুলত একটা ইয়েদিস নাম তাই আমার জীবনে সিনেমার অনেক প্রভাব আছে। মাঝে মাঝে মনে হয় জীবনটাই একটা Montage যেন অজস্র ছোট ছোট দৃশ্যকল্পের একটা সমাহার তবে এই জীবন নামের সিনেমার ডিরেক্টারকে একজন সংশয়বাদী মানুষ হিসেবে অহর্নিশ খুঁজে বেড়াচ্ছি ...............ধ্রুপদী সিনেমার জয় হোক জীবনের জয় হোক
আমার সিনেমাপ্রীতি ......................সাব্বির আহমেদ জয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।