somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের টেষ্ট ক্রিকেট

২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের টেষ্ট ক্রিকেট নিয়ে কিছু কথা-



বাংলাদেশ এখনও টেষ্টে অনেক দুর্বল। নিয়মিত না খেলার পরিনাম ভুগছে বাংলাদেশ। প্রথম টেষ্টে চতুর্থ দিন পর্যন্ত অনেক রোমাঞ্চ দেখলাম। মিরাজ অভিষেক টেষ্টে প্রথম ইনিংসে ৬ উইকেট, সাকিবের ১৫০ উইকেট, চির চেনা ব্যাটিং অর্ডারে ধ্বস। এ্যলিস্টার কুকের ১৩৪ তম রেকর্ড টেষ্ট এবং ফ্লপ পারফর্ম্যান্স!
মূল প্রসঙ্গ- বাংলাদেশ এত বছর টেষ্ট খেলার পরেও অনেক ঘাটতি রয়ে গেছে। এখনও বাংলাদেশ দল টেষ্ট কিভাবে খেলতে হয় বুঝে উঠলোনা। এর জন্য প্রধান সমস্যা হচ্ছে অনেক দিন পর টেষ্ট খেলতে নামা, বিসিবি এর জন্য প্রধানত দায়ী, দোষ আরও অনেকের আছে। যেমন, টি২০ খেলার প্রবনতা, আইপিএলে বা ইংলিশ কাউন্টি লিগে খেলা, ঘরোয়া লিগেও তেমন কোন টেষ্ট খেলা হচ্ছে না, খেলায় না থাকার দরুন পারফর্ম্যান্স খারাপ। মমিনুল প্রথম ইনিংসে জিরো ( ০ ) রানে আউট! কারন খেলায় গ্যাপ কোন ধরনের খেলায় কিন্তু সে ছিলো না! আর বাকি খেলোয়ারদের ওয়ানডে আর টি২০ তে যে সব শর্ট খেলে সেরকম শর্ট খেলার প্রবনতা দেখা গেছে এমনকি ডিফেন্সটাও ঠিক মত করতে পারছেনা। স্পিন উপযোগী পিচ্ খেলা একটু কঠিন হবে কিন্তু তাই বলে ইংল্যান্ড পিছিয়ে নেই তারা ঠিকই স্কোর করেছে বরং বাংলাদেশ স্কোর করতে হিমসিম খাচ্ছে। আমাদের ব্যাট্সম্যানদের পিচে টিকে থাকার প্রবনতা খুবই কম।
টেষ্ট ক্রিকেট ক্রিকেটের আসল ফরম্যাট। টেষ্ট মানে পরীক্ষা, এই ফরম্যাটে খেলোয়ারদের ধৈর্য পরীক্ষার আসল জায়গা। টেষ্ট খেলায় আরও মনযোগী হওয়া উচিত। বেশিবেশি টেষ্ট খেললেই এসব ঘাটতি দূর হবে। টেষ্টে ভালো একজন ক্যাপ্টেনও দরকার, যেমন মাশরাফির মতন। মুশফিক ভালো খেলোয়ার কিন্তু সে ক্যাপ্টেন হিসেবে সে ততটা ভালো না। আর বিসিবি'র অনেক দোষ রয়েছে যা বলতে গেলে রাত থেকে দিনে পরিনত হয়ে যাবে। তারা বারবার ভূলে যায় যে দেশের বাইরেও টেষ্ট খেলতে হবে যেকোন একদিন খেলতে হবে। সেখানে পেস এ্যটাকিং পিচ্ হবে। সেখানেও কি মিরাজ আর সাকিব কে দিয়ে ওপেনিং বোলিং করবে! পেস এ্যটাকিং পিচে না খেলার কারনে অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকায় বাংলাদেশের ব্যাট্সম্যান রা হিমসিম খায়। বিসিবি কিযে করতে চায় তা আজও বুঝলাম না। কয়েক দিন পরপর নতুন প্লেয়ার অভিষেক করায়, পুরোনো অভিজ্ঞ খেলোয়ারদের নামায় না কেন? অবশ্যই নতুন খেলোয়ারদের খেলাতে হবে, তবে পুরোনো অভিজ্ঞ প্লেয়ারদের ভুলে গেলে তো আর হবে না, যাই হোক, বললে অনেক কথাই আছে যা ফুরাবে না। আজকে মিরাজ ভালো বোলিং করছে, ঠিক আর ৫ টেষ্ট পর তার এ্যকশন অবৈধ বলে তার ক্যারিয়ারের বারোটা ঠিকই বাজিয়ে দেবে মাননীয় "আইসিসি"। সে অজানা ভবিষ্যত!! তবে বিসিবির উচিত বেশি করে টেষ্টের আয়োজন করা। আজকের দিনের খেলায় দেখা গেছে বাংলাদেশ ব্যাটিংএ কত দূর্বল। বারবার বোলারদের উপর সম্পুর্ন দায়িত্ব ছেড়ে দেয়া হচ্ছে, যা খুব অপমান জনক। দিনশেষে ৮ উইকেটে ২৫৩ রান। ৪ উইকেট বেশি পতন হইছে যা খুবই চিন্তার বিষয়। যেতা ম্যাচ এখন হাত থেকে ফসকায় কি না তা ৫ম দিনের অপেক্ষা। মিরাজ, সাব্বির, সাকিব, মুশফিক সহ সবাইকে অভিনন্দন ভালো খেলার জন্য। সাব্বিরের অর্ধশতক এবং তার ব্যাটিং নৈপুন্য প্রশংসার দাবিদার। আশাাকরি ভবিষ্যতেও সে এরচেয়ে ভালো পারফর্ম্যান্স করবে।
বাংলাদেশ জিতুক এটাই মনে প্রানে সবাই চাই, আর এটা হবে একটা বড় জয়।
শুভ কামনা রইল।।



ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুধুমাত্র মতামত তুলে ধরাম সবারই নিজস্ব মতামত আছে। আর কাউকে কষ্ট দেয়ার জন্য লেখাটা লেখিনি। ভালো থাকবেন সবাই.. ইনশাআল্লাহ্ ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক আরও ভালো কিছু লেখবো।

ছবি- ইন্টারনেট,,
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৪
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×