প্রতীক্ষার অনুনয়.....
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীত বাড়ছে শৈত প্রবাহের বেগে
এই নিঃসঙ্গ সময়ে শুধুই অস্থিরতা,
কবিতার খাতায় জমছে শীত
শীত জমছে নির্ঘুম নিঃসঙ্গতায়‼
কুয়াশার মত অস্বচ্ছ অতীত
চোখ বুলিয়ে দেখা হয় অজস্রবার,
অসহনীয় এক যন্ত্রনার আত্মশীৎকার
কেবলই ক্ষত বিক্ষত করে দেয় অন্তঃশরীর, খুউব!!
কাল পাল্টালেই জেগে ওঠে শঙ্কা
দিন আসে রাত পোহায়
সময় বাড়ে, অনুভূতিরাও বদলে যায়
বদলায় কাল শীত, গ্রীষ্ম, বর্ষা...!
বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং,
তীব্রতর উষ্ণতায় হৃদয়ের দুর্দিনে
চৈত্রের প্রচন্ড রোদ্দুর খরা,
বুক শুকিয়ে আসে একাকিত্বে‼
শরীরে আচমকা লেগে যাওয়া
মাকড়সার জালের মতন;
মনে হয় সে আষ্টেপৃষ্ঠে লেগে আছে
তবুও, যেন থেকেও নেই!!
আজও বহন করি সেই উষ্ণ পরশ
শরীরের প্রাচীরে, দীর্ঘশ্বাসের নিরবতায়
কেমন যেন এক অসম অনুভূতি
কিছু কাল তো ছিলো তার আনাগোনা!!
ঝড়ো এক দমকা হাওয়ার বেগ
উড়িয়ে দেয় ধুলোবালি বসন্তের,
বৃষ্টির জন্য প্রচন্ড হাহাকার চারিদিক
কোথাও কোন স্বস্তি নেই; মনের গহীনে!
বৃষ্টিহীন দূর্দিনের মৃত কান্নার আবেগ
দূর আকাশে ধূসর মেঘের বিচ্ছিন্নতা,
প্রবল বর্ষনের প্রার্থনা তৃষ্ণার্ত হদয়ের
ভিজিয়ে দিয়ে যাবে কি, তার ঝরে যাওয়া স্পর্শ..?
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর আগে। এই দীর্ঘ সময়ে দেশে অনেক কিছু হয়েছে। সরকার এসেছে, সরকার গেছে, সামরিক শাসন এসেছে, গণতন্ত্র এসেছে, আবার গণতন্ত্রও চলে গেছে। কিন্তু একটা কাজ...
...বাকিটুকু পড়ুন
প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬
কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।
স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬
ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।

একটা অপ্রাপ্ত...
...বাকিটুকু পড়ুন