হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন, বিপদেরা পাঁচ ভাই বোন! এরা সবাই এক সাথেই আসে।
কথাটা আমি হারে হারে উপলব্ধি করেছি বেশ কয়েক বার। তবে এবার একটু ব্যতিক্রম অবস্থা, মানে খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছি।! প্রথমে আমি বেকার, মাস্টার্স শেষ করেছি অনেকদিন আগেই, তবে এখনো পর্যন্ত কোনো ভালো চাকুরী পাইনি। ২০১৩-২০১৪ সালের জানুয়ারী পর্যন্ত একটা ছোট ফার্মে কাজ করতাম, ফার্মের প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ায় এরপর আর কাজ করা হইনি। এখনো পর্যন্ত বেকার। ব্লগিং এ আসলাম প্রায় বছর খানেক এখনো হয়নি, মাস খানেক আগে বাসার কম্পিউটার টা মনিটর সহ নষ্ট হয়ে গেছে! তারপর, গত ৭ তারিখ বাস থেকে মোবাইল টা গুম হইলো, যার ভেতর আমার অনেক গুলো লেখা ছিলো, জানিনা তা কার হাতে পড়েছে, অক্ষত আছে কি না!! ওই ফোনটা দিয়ে বাসে জ্যামে বসে ব্লগের লেখা পড়তাম, কমেন্ট করতাম। তাও গেলো!
এখন বেশ কিছুদিন যাবত লেখা চুরির বেশ ধুম লেগেছে তা দেখে আমি খুবই মর্মাহত। বিলিয়ার রহমান রিয়াজ ভাই এই লেখা চুরির ব্যাপারে প্রমান সহ বেশ লেখা লিখছেন। তাকে এই কারণে বিশেষ ধন্যবাদ জানাই।
তারপর সুমন কর ভাই একটা অনু গল্প লিখেছেন এই লেখা চোর নিয়ে, সুমন ভাইকেও আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
যাই হোক এখনো পর্যন্ত ভালো কোনো কুল কিনারা পাই নাই। সমস্যা সব সমাধান হয়নি। এক কাজিন এর বাসার কম্পিউটার থেকে মাঝে মাঝে লগ ইন করি। তাই বেশি সময় দিতে পারছিনা ব্লগে, যা আমার জন্য মোটামুটি হলেও অনেক বড় হতাশা।
আল্লাহর্ কাছে প্রার্থনা করছি যেন আমার সব সমস্যা সমাধান হয়ে যায়....
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



