স্মরণ করি একুশ তোমায়, বিনম্র শ্রদ্ধায় বাঙালী জাতির চেতনায় তুমি নিজের মহিমায় সালাম, বরকত, রফিক, সফিক নাম নেব কত আর বিশ্ব দেখেছে অবাক চোখে জন্ম মাতৃভাষার॥
রাষ্ট্রভাষা বাংলা চাই, হাজার কন্ঠ মিলে পাক দূর্গ কাঁপিয়ে দিয়েছে সাহসী দামাল ছেলে মুক্ত করেছে বাক স্বাধীনতা জাতির অধিকার॥
রক্তেস্নাত পিচঢালা পথ, একুশে ফেব্রুয়ারিতে ভাষাসৈনিক দিয়েছে জীবন বর্ণমালা হাতে তাদের জন্য গড়েছি মোরা লক্ষ শহীদ মিনার॥
উৎসর্গঃ শ্রদ্ধাভাজন ব্লগার জনাব খায়রুল আহসান। যাঁর অনুপ্রেরণায় প্রথম গল্প লেখা। ব্লগার জনাব মোঃ মাইদুল সরকার ভাইয়ের এই পোস্টে আপনার একটা মন্তব্য ছিল সেটার কারণে গানটা দিলাম। ধন্যবাদ মাইদুল ভাইকে তাঁর পোস্টের জন্য।
পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন
কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন
আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি। পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন