somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ মাইদুল সরকার
জীবন কেবলই ফুরিয়ে যায়।

নিজের লেখা প্রেম-বিরহের ০৩টি গানের লিরিক্স

১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
আমিতো আছি অনেক সুখে
তোমাকে রেখে এ বুকে
আমিতো আছি অনেক সুখে
তোমাকে রেখে এ বুকে
রাত গভীর হয়
চাঁদ জেগে রয়
তোমার আমার প্রেমের স্বাক্ষী হতে
তাইতো সে জোছনা ছড়ায় সুন্দর পৃথিবীতে।

এ জীবনে তোমার হয়েছি
এ হৃদয় তোমাকেই দিয়েছি
এ জীবনে তোমার হয়েছি
এ হৃদয় তোমাকেই দিয়েছি
সব চাওয়ায়
সব পাওয়ায়
প্রাপ্তিতে ভরে গেছে জীবনের দূকুল
এ বাধন ভেঙ্গে না দেয় যেন কোন ভুল।

আমিতো আছি অনেক সুখে
তোমাকে রেখে এ বুকে
আমিতো আছি অনেক সুখে
তোমাকে রেখে এ বুকে
স্বপ্ন সত্যি হলো
মন তোমাকে পেল
তোমার আমার ভালবাসা যেন হয়নাকো শেষ
জনমও জনম ধওে রয়ে যাবে এ সুখের রেশ।

আমিতো আছি অনেক সুখে
তোমাকে রেখে এ বুকে।

২।
তুমি আমার প্রেমের ফুল দুই নয়নের আলো-(২)
তুমি ছাড়া জগৎ অন্ধকার ঘোর অমানিষায় কালো
বুকের ভিতর জ্বালো বন্ধু প্রেমের আগুন জ্বালো।

কিছু সুরভী রেখে প্রতিদিন কত যে ফুল ঝড়ে যায়
এই পৃথিবীতে তুমি ছাড়া কে আছে আমার হায়
হৃদয় বলছে শতবার তোমাকে আপন করে যেন পায়।

তুমি আমার প্রেমের ফুল দুই নয়নের আলো-(২)
তুমি ছাড়া জগৎ অন্ধকার ঘোর অমানিষায় কালো
বুকের ভিতর জ্বালো বন্ধু প্রেমের আগুন জ্বালো।

চোখের ভিতর স্বপ্ন আঁকা তার ভিতরে তুমি
অনন্তকাল হবে প্রেমের সঙ্গী সঙ্গে রব আমি
এই কথাটি শুনে রাখ বন্ধু প্রেম যে অনেক দামী।

তুমি আমার প্রেমের ফুল দুই নয়নের আলো-(২)
তুমি ছাড়া জগৎ অন্ধকার ঘোর অমানিষায় কালো
বুকের ভিতর জ্বালো বন্ধু প্রেমের আগুন জ্বালো।




৩।
যদি জীবন দিলা বিধি কেন প্রেম দিলানা
যদি প্রেম দিলা বিধি কেন মিলন দিলানা
এই জীবনে কেন মোদের মিলন হলনা
বিধি তুমি বলনা বিধি তুমি বলনা।

চোখের জলে ভাসলাম আমি ভাসলাম কষ্টের জলে
তবুও কেন হইলনা সে আমার ঐ আকাশের তলে
মনের দু:খে মনটা আমার জ্বলে কেবল জ্বলে
হায়রে বিনা দোষে কেন আমায় অপরাধী বলে।

সুখের আশায় ঘর ছাড়লাম ছাড়লাম আপনজন
এই জীবনে আসলনাতো আর সেই সুখেরই ক্ষন
আপন হারা হইয়া আমি খুঁজি আপনজন খুঁজি আপনজন
এই জনমে কেউ বুঝলনা আমায় বুঝলনা আমার মন।

যদি জীবন দিলা বিধি কেন প্রেম দিলানা
যদি প্রেম দিলা বিধি কেন মিলন দিলানা
এই জীবনে কেন মোদের মিলন হলনা
বিধি তুমি বলনা বিধি তুমি বলনা।


সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×