somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মি. শিপন হাবিব, আমি ভীষণ লজ্জিত, আপনি নিশ্চিয়ই আনন্দিত, নাকি?

৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







আপনি খুব আবেগ দিয়ে লিখেছেন শিশুটির কথা। আমি গত কিছুদিন ধরে শিশুটি সম্পর্কে খোঁজখবর রাখছিলাম। আপনি লিখেছেন, শিশুটির বুকের দুধ খাওয়া প্রয়োজন, ঢাকা মেডিকেলে অন্তত একশোজন মাকে অনুরোধ করা হয়েছে, কিন্তু কেউ রাজি হয়নি। বিষয়টা আমার একেবারেই বিশ্বাস হয়নি। তবুও বিশ্বাস করেছি এই বিশ্বাস থেকে যে, এরকম একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আপনি নিশ্চয়ই মিথ্যাচার করবেন না। তারপরেও এতটা নিষ্ঠুর আমি মায়েদের ভাবতে পারেনি, এমনটি সাধারণত হয় না। পিজি হাসপাতালে আমার বাবুকে বুকের দুধ ধার করে খাওয়াতে হয়েছিল। দুইজনে একজন রাজি হয়েছিল। আর এরকম একটি ইস্যুতে কেউ রাজি হল না! সব যুক্তি বিসর্জন দিয়ে তবু মেনে নিয়েছিলাম আপনার বার্তা। আমার দ্বিতীয় সন্দেহের কারণ ছিল- আপনি সহায়তা চেয়েছেন, কিন্তু কোন মোবাইল নম্বর সেখানে দেননি। তাহলে, সহয়তাকারী কার সাথে যোগাযোগ করবে? সদ্যজাত শিশু নিয়ে একজন মা ঢাকা মেডিকেল পর্যন্ত হারা উদ্দেশ্যে যাবে? যদি সেই মুহূর্তে কেউ রিসিভ করার মত না থাকে?
সব যুক্তির মাথা খেয়ে শেষ পর্যন্ত গেলাম, সুবর্ণার আগ্রহ এবং আর এক বন্ধুর (অতশী) অনুরোধে আমি গিয়েছি, নিজে তো দুর্বল ছিলামই। গিয়ে আপনার দেওয়া তথ্যের সাথে কোনকিছুর মিল পেলাম না। যে বিভ্রান্তি আপনি ছড়িয়েছেন-
১। ভুল ঠিকানা দিয়েছেন, শিশুটি আছে সার্জারি বিভাগের ২১২ নম্বর রুমে, কিন্তু আপনি বলেছেন ২০৫ নম্বর রুমের কথা;
২। একশোজন মাকে অনুরোধ করা সত্ত্বেও দুধ খাওয়ায়নি বলে যে তথ্যটি দিয়েছেন সেটিও আপনার মন গড়া;
৩। সমস্যা হলেও বুকের দুধ মিলানোটা আপনি যেভাবে বলেছেন সেভাবে সমস্যা হয়ে দাঁড়ায়নি;
৪। মি। শিপন হাবিব, আপনি নিজে কিন্তু স্পটে যাননি, আপনি যে স্পটে যাননি তার প্রমাণ আ্পনার পোস্টে করা আপনার একটি কমেন্ট রয়েছে;
৫। যে ভয়াবহ কাজ, বলা যেতে পারে, গুণ্ডামি আপনি করেছেন, আপনি ভুয়া ছবি দিয়ে এ ধরনের একটি লেখা পোস্ট করেছেন!

আপনি নিজে একজনকে লিখছেন যে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে গিয়ে শিশুটিকে বুকের দুধ খাওয়াতে চান কিন্তু ডাক্তার আজকে আর দুধ খাওয়াতে মানা করেছে।
শিপন হাবি, আপনি নিজে স্পটে যাননি এবং অনেক প্রয়োজনীয় তথ্য জানা সত্ত্বেও মানুষের সফট্ কর্নার নিতে সেগুলো গোপন করেছন, তার প্রমাণ হিসেবে নিচের স্ক্রিন শটটি দেওয়া হল ।


সর্বশেষ (রাত নয়টায়) পোস্টে উনি শেয়ারকারীদের উদ্দেশ্যে লিখেছেন, উনি শেয়ারকারীদের কাছে ঋণী? কেন তিনি ঋণী? যেহেতু স্পটে যাওয়ার প্রয়োজন তিনি নিজেই বোধ করেননি, তাই এ ধরনের একটি বিভ্রান্তিমূলক এবং ভুল তথ্যসম্বলিত আহ্বান তিনি করতে পারেন না, পারেন কি?



স্ক্রিনশটে দেওয়া ছবিগুলো মিলিয়ে দেখুন, সহজেই বোঝা যাবে- এগুলো একই শিশুর ছবি নয়। অর্থাৎ উনি ধারাবাহিতভাবে মেনিপুলেশন করেছেন।

শিপন হাবিব, কেন আপনি এটা করেছেন? প্রচারের লোভে? প্রচার আপনার হয়েছে বিস্তর, প্রায় ৪০০০ শেয়ার। আপনি সন্তুষ্ট নিশ্চয়্ই?
আমি লজ্জিত! ভীষণ লজ্জিত আমি!! একইসাতে আমি একজন ভুক্তভোগীও।

Shepon Habib

[মাগুরায় যুগলীগের দুই গ্রুপের সংঘর্ষের প্রেক্ষিতে হামলায় গর্ভবতী মায়ের পেটে থাকা আহত শিশুর চিকিৎসার কথা উল্লেখ্ করে শিপন হাবিব যে মর্মস্পর্শী লেখাটি লিখেছেন, সেটি বহুলাংশে মিথ্যা। আমি নিজে একজন তার মিথ্যা প্রচারণার শিকার। আমার মত আরো অনেকে সেখানে ছিল। ]
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:১২
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×