somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ এক ভয়ানক সাম্প্রদায়িকতা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ডাক্তার-নেতা ডাক্তারদের স্বার্থ সংরক্ষণ করবে, ব্যাংকার্স-নেতা ব্যাংকারদের স্বার্থ সংরক্ষণ করবে, শিক্ষক-নেতা শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ করবে -এ এক ভয়ানক সাম্প্রদায়িকতা।

অথচ হওয়ার কথা ছিল- নেতারা দেখবে এইসব পেশা থেকে জনগণ তার কাঙ্খিত সেবাটা পাচ্ছে কিনা। ডাক্তাররা সমাজের মেধাবী অংশ (অবশ্য এখন সে অবস্থা আর থাকছে না)।

তাদের দায়িত্ব রয়েছে চিকিৎসা ব্যবস্থার শোচনীয় দশা নিয়ে পর্যবেক্ষণমূলক, নিরপেক্ষ এবং নির্দেশনামূলক বক্তব্য রাখা। শুধু রোগীদের, রোগীর স্বজনদের দোষারোপ করা কোনো কাজের কথা নয়।

সাধারণ মানুষ বিক্ষুব্ধ হবে (বুঝে বা না বুঝে) এটাই স্বাভাবিক। তারা কাঙ্খিত সেবা পায় না বলেই বিক্ষুব্ধ হয়, এবং সাধারণ মানুষ মনে করে সেবা না পাওয়ার জন্য ডাক্তারই প্রথমত দায়ী যেহেতু তারা সেবাদাতা হিসেবে ডাক্তারকেই সামনে পায়।

চিকিৎসা ব্যবস্থা একটি সিস্টেম, যেটি মূলত ডাক্তার এবং প্রশাসনিক লোকদের দ্বারা পরিচালিত হয়, নার্স থেকে শুরু করে প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব থাকে হাসপাতালে।

কেউ দায়িত্বে অবহেলা করলে সেটি রোগীর ওপর প্রভাব ফেলে এবং সকল দায়ভার গিয়ে পড়ে ডাক্তারের ওপর।

তবে সত্যি কথা বলতে কি, ডাক্তারদের দায়ও তো কম নয়। চিকিৎসায় অবহেলার অনেক উদাহরণ আছে, অনেক ক্ষেত্রেই ডাক্তার দায়ী।

একটি উদাহরণ দিই- আমার এক প্রতিবেশীর বাচ্চা মারা গিয়েছে কিছুদিন। সামান্য ঠান্ডার সমস্যার জন্য সে এমন কোনো ডাক্তার নেই যে তার কাছে যায়নি।

দরিদ্র ঐ মহিলা বিভিন্ন মত দ্বিমতে বিভ্রান্ত হয়েছে নিঃস্ব হয়েছে, কিন্তু লাভ হয় নাই। অবশেষে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করার পর শিশুটি মারা গিয়েছে।

মারা গিয়েছে ভুল ডোজে শিশুটিকে একটি ইনজেকশন পুশ করার পর। শিশুটির এ মৃত্যুর দায় কার?

শুধু মৃত্যুকালীন সময়টিই তো শিশুটির মৃত্যুর জন্য দায়ী নয়। সে যে গত দুই মাস ধরে প্রাইভেট এবং সরকারি হাসপাতালে দৌঁড়েছে, এর যেকোনো একটি জায়গা থেকেই তো তার কাঙ্খিত চিকিৎসা পাওয়ার কথা ছিল। পেল না কেন?

পুরোন ঢাকার ক্যাপিটাল হাসপাতালে গিয়ে আমার একবার বিচিত্র অভিজ্ঞতা হল, ঈশপের তখন আট মাস বয়স। ওখানকার বিখ্যাত এক শিশু ডাক্তার (পাঁচশো টাকা ভিজিট) ওকে দেখে বললেন যে ওর রিকেটস হয়ে গেছে। কী কী যেন প্রোফাইল তৈরি করার কথা বললেন। এরপর খোশ মেজাজে নানান গল্প ...।

সুর্বর্না ততক্ষণে ভয়ে ঘামতে শুরু করেছে। বাইরে এসে আমি ওকে বললাম, এখনই এতকিছু না করে কালকে বঙ্গবন্ধু মেডিকেলে বিশ্ববিদ্যালয়ে একবার ডাক্তার দেখিয়ে আসি।

ওখানে গেলে ডাক্তার বললেন, সবই ঠিক আছে। এখন ক্যাপিটাল হাসপাতালের ঐ ডাক্তারের কাছে যদি কোনো “অশিক্ষিত” লোক যাইত তাহলে ব্যাপার কী ঘটত?

সে কিন্তু ঘরের টেবিল চেয়ার বিক্রি করে হলেও ঐ ডাক্তারের নির্দেশনা মত চিকিৎসা” করাত। এবং সেটি করানোটাই তো স্বাভাবিক, তাই না? তাই ডাক্তাররা শুধু ডাক্তারদের পক্ষ নিলে চিকিৎসা ব্যবস্থার ত্রুটি দূর হবে না।

ডাক্তারদের উচিৎ চিকিৎসা ব্যবস্থার সমালোচনার পাশাপাশি প্রয়োজসমত আত্ম সমালোচনায়ও মনোযোগী হওয়া।

মানুষ ডাক্তারদের সম্মান করতে চায়, ডাক্তারদের ওপর নির্ভর করতে চায়। মানুষকে সে আস্থার জায়গাটিতে নেওয়ার জন্য ডাক্তারদের উদ্যোগী হতে হবে।

এটাই ডাক্তার-নেতাদের কাছ থেকে জনগণের প্রত্যাশা। ডাক্তার-নেতারা শুধু ডাক্তারদের ডিফেন্ড করে গেলে সমস্যা আরো ঘনীভূত হবে।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×