ইচ্ছে ছিলো বাড়ি যাবো । অনেকদিন হলো বাড়িতে যাওয়া হয়না । বাড়ি সাথেই চলছে জমজমাট এতিহ্যবাহি কালিপুজার মেলা । মন কে স্থির করতে পারছিনা । ভাবছি যাবো, ভাবছি যাবোনা । মন আর বিবেক এর যুদ্ধ চলছে । বিবেক টেনে নিয়ে যাচ্ছে শাহবাগে, আর মন চাই বাড়ি । মনকে অনেক প্রাধান্য দিয়েছি । এবার বিবেক কে প্রাধান্য দেয়া উচিত । দেশ বলে কথা । কাল সারারাত কাটিয়েছি শাহবাগেই । দুপুরে ঘুম থেকে উঠেই বাজে একটা ব্যাপার মুঠোফোনে ভেসে এলো । আমার এক্স্ গার্লফ্রেন্ড হাসব্যান্ড নিয়ে বসে আছে ধানমন্ডি লেক এ । ভাতিজা রাসেল ফোন করে বলল, বাপ তুই আয়,,তুই আসলেই ওদের অপমান করবো । কিছুসময় ভেবে সিদ্ধান্ত নিলাম যাওয়া উচিত হবেনা । কারন ভাতিজা আমার পুরাই উরাধুরা । কি করতে কি করে বসে ঠিক নেই । যাহোক ওরা চলে যাওয়ার পর লেক এ ভাতিজার সাথে কিছু সময় আড্ডা দিয়ে বাসায় এসে সন্ধ্যায় লান্চ করলাম। শরির এর উপর কিছুদিন অনেক অত্যাচার চলছে । এইমাত্র বন্ধু রবিন শাহবাগ থেকে ফোন করে বলল,
-,বন্ধু শাহবাগে ব্যাপক অবস্থা । আজ রাতও শাহবাগেই কাটবো
- আবার কয়,,,,
হ্যা আজ রাতও শাহবাগ চত্বর..রাতভর চলবে গর্জন ।
কে কে থাকবেন,,? দেখা হবে ...হবে গর্জন....একসাথে,,,
অনেক হয়েছে আর না...
ফাসি তোদের শেষ ঠিকানা,,,,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




