দেশটা আছে ভরা ডুবিতে নৌকা আছে মাথায়;
আজব দেশের রাজার প্রজা বুঝনা কেন হায়;
মুখে আর হাতে যতই বলছ লিখছ কথা;
কান যে আমার তালা বন্ধ;
চাবি, ভিনদেশেতে আমার;
জ্ঞান দিয়েছে ভিন্য দেশ আশ্রয় দিয়েছে আমায়;
কেন তুমি বলছ আপন জানিনা আমি তোমায়;
শুনিনা আমি কারও কথা বুদ্ধি আছে আমার;
না জানলেও দাদারা আছে দরকার নাই তোমার;
ভাতে মারব পানিতে মারব,মারব লাঠি বইঠায়;
বাবাকে যখন হারিয়ে ছিলাম ছিলে তোমরা কোথায়;
আমার এখন হাতে ক্ষমতা আমি এখন রাজা;
রাজার কথা না মানলে সইতে হবে ব্যথা;
মুখে যদি করিস প্রতিবাদ গুম করব তোকে;
রাস্তায় যদি নামিশ তবে রগ কেটে-
ঝুলিয়ে দেব হাতে ;
লাল বাহিনি আছে আমার আছে ডাণ্ডা বাহিনি;
চিনিস না তুই জানিস না তুই দেখিস নি কাল নাগিনি;
সোনার বাংলা গরব আমি আমার মত করে;
জঙ্গল যদি না থাকে তবে থাকব আমি কেমনে;
বাবার স্বপ্ন আমার স্বপ্ন পুরান হইল কই?;
নতুন লাগিয়ে দিয়েছি তোর ডিজিটাল চশমা কৈ?
ডিজিটাল স্বপ্নে আছি আমি থাকো তোমরা পথে;
ডিজিটাল রাস্তা আছে-গারি মারবে চাপা দিয়ে;
জ্বালাবো আগুন,করবো যে গুম,করবো লাঠিপেটা;
শিক্ষক,সেনা,ছাত্র ছাত্রী কিছুই আমি চিনিনা,;
আমার এখন হাতে ক্ষমতা আমি এখন রাজা;
রাজার কথা না মানলে সইতে হবে ব্যথা;

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

