তুমি আমার ছিলে যখন ছিল আমার ঘুম;
তুমি চলে যাওয়ার পরে চলে গেলো ঘুম;
তুমি যখন ছিলে আমি দেখিতাম না স্বপ্ন;
তুমি চলে যাওয়ার পরে স্বপ্নেই শুধু মগ্ন;
তুমি ছিলে সুখ ছিলো,ছিলো সব অজানা;
তোমায় হারিয়ে সুখ বুঝেছি এখন খুজে পাইনা;
খোজতে গেলে মিলছে এখন লাল সিঁদুরের ললাট;
মনের ঘরের সব কিছু আজ হয়ে গেছে লুটপাট;
তাইত এখন ঘর বাধিনা আছি স্মৃতির ঘরে;
স্মৃতি আমায় হাসায় কাদায় বেঁচে আছি তার তরে;
তোমার সুখেই আমার সুখ রেখেছি বুকে গেঁথে;
তাইত এখন আছি দূরে তোমার সুখের জীবন থেকে;
একা একা বলছি কথা লিখছি ডায়রির পাতায়;
মন ভাবছে তোমার কথা শুন্য মনের খাতায়;
ভাবতে ভাবতে সময় যাচ্ছে বেঁচে আছি আমি ;
সেই তুমি আর নেই তুমি তাই ভাবিনা তোমায় আমি;
আমার তুমি সেই যে তুমি,ভাবছি তারে নিয়ে;
এমনি করে জীবন তরি যাবো একা বেয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

