যেদিন ফিরে আসবে তুমি সেইদিন ডেকো আমায়;
অথবা কোন প্রয়োজন হলে ডেকো তুমি আমায়;
দেখতে চেওনা জানতে চেওনা কভু তুমি আমায়;
যেমন আছি ভালো আছি ভেবে শুধু তোমায়;
তোমার দুঃখ শুনলে কভু সুখি হবোনা আমি;
অভিশাপ শুধু দেব তোমায় জেনে রেখো তুমি;
সুখী তোমায় হতেই হবে ছেরে গেলে কেন আমায়;
দুঃখে থাকলে কোনদিনও ক্ষমা করবনা তোমায়;
আছি আমি যেমন আছি ছিলাম আমি যেমন;
আমার চিন্তায় নিজের সুখ নষ্ট করোনা কেমন,
যদি আমায় ভাবতেই তুমি ফেলে যেতেনা আমায়;
আমি তোমায় চাইনি বলে একা রেখে যাবে আমায়?
ভালো তুমি বেসেছিলে বলেছিলে মুখে
ভালো যদি বেসেছই তবে ছেরে গেলে কোন সুখে?
যা হবার হয়েছে তবু ফিরবেনা আর জানি;
তাইত এখন সময়ের স্রোতে ঘর বেধেছি আমি;
তুমি চলো তোমার মত ডেকো না কভু আমায়;
প্রয়োজনে আর ফিরে এলেই সেদিন ডেকো আমায়;
আছি আমি যেমন আছি ছিলাম আমি যেমন;
যেমন আছি ভালো আছি খুঁজে তোমার মন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

