ঈশ্বর এর কাছে চাইছি ক্ষমা,
ক্ষমা করো আমায়,
মনে পরে তারই কথা যে ছেরে গেছে আমায়,
ভুলে যাই তোমায় মাঝে মাঝে,
অজান্তে করছি কত পাপ,
ছেরে গেলো যে কেন পারিনা
ভুলে থাকতে তার সাধ।
দুনিয়ার এই অল্প সময়,বলে সবাই মুখে,
তবে কেন ফুরায় না রাত,কষ্ট এত কিসে?
সকাল বিকাল সন্ধ্যা রাত্রি যখনই থাকি একা,
তোমার কথার আগে কেন মনে পরে তার কথা।
তুমি অতি ক্ষমাশিল তাই ক্ষমা করো আমায়,
তুমি না ক্ষমা করলে আমি কার কাছে যাবো আর।
ভ্রান্ত পথের পথিক আমি পাচ্ছিনা খুঁজে দিক,
তোমার দিকেই ফিরছি যত সে ফিরে আসে চারিদিক।
প্রার্থনা তাই তোমার কাছে ক্ষমা করো আমায়,
ভুলে যেন না যাই তোমায় আমি
পথ দেখিও আমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

