শাহবাগের প্রজন্ম চত্বরে বসেছে গণজাগরনের মেলা। আর এই প্রাণের মেলা কে ফ্যাসিবাদ আখ্যা দিয়ে রিপোর্ট করেছে মহসমাবেশ থেকে বয়কটের আহবানের তালিকায় থাকা জামাত-শিবির ঘরানার দৈনিক আমার দেশ পত্রিকা। আর ঐ রিপোর্ট কে রেফারেন্স হিসাবে ব্যবহার করে ছাগুর বাচ্চারা ফেসবুক, ব্লগসহ বিভিন্ন মিডিয়ায় চালাচ্ছে অপপ্রচার।
জামাত শিবিরের প্রতি আহবান, যদি তোদের সেই সামর্থ থাকে তাহলে আয় রাজপথে, দেখি তোদের কেমন সামর্থ?
হলুদ সাংবাদিকতা আর অপপ্রচার দিয়ে গনজাগরন রুখা যায় না।
আর আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব আপনাকে বলছি, সাংবাদিকতার লেবাস পরে আপনি যা করছেন তার পরিনাম ও আপনার দোসরদের মতই হবে। আপনাদের কিছু বললে সেটা বাকস্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে যায়, কিন্তু আপনি যতটা না সাংবাদিক তার থেকে বেশী রাজনীতিক, আপনার এই অপচেষ্টা বন্ধ করুন। আপনার মতাদর্শ ও কর্মকান্ড বাঙ্গালীর জানা আছে।
ব্লগারসহ সকলের প্রতি অনুরোধ আমাদের গতকালের শপথ অনুযায়ী জামাত-শিবির ও তার দোসরদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বর্জন করুন। মুষ্টিমেয় কয়েকজন ফ্যানাটিক কখনও গনজাগরন থামাতে পারে না, জয় আমাদের সুনিশ্চিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




