(সাত সকালে গ্রাম থেকে মা ফোন করেছেন ঢাকা শহরে থাকা ছেলেকে)
- কি করছিস
- মা, ঘুমাচ্ছি।
- শাহবাগে গিয়েছিলি
- না; সময় করতে পারিনি।
- শুক্রবার, শনিবার ছুটির দিন ছিল; কি করেছিস।
- না, মানে একটু কাজ ছিল
- ছুটির দিনে, অফিস নেই, কি কাজে ছিলি যে একবারের জন্য যেতে পারলি না।
- কি হবে এসব করে!
- কি হবে মানে! তুই কি চাস না, তোর মাকে যে অসম্মান করে তার বিচার হোক, তার ফাঁসি হোক
- চাই
- যদি তাই চাস তাহলে ৭১ এ যারা তোর দুই লক্ষ মা বোন কে অসম্মান করল, তাদের বিচার কেন চাস না, কেন তাদের ফাঁসি দাবী জানাস না!
- মা, আমি এভাবে ভাবিনি।
- আজ সারা দেশের ছেলে মেয়েরা ভাবছে আর তুই কি না ঘুমাচ্ছিস।
- ঠিক আছে মা, আজ অফিসের পরে যাব।
- না, অফিসের পরে নয়, এখনি, এই মুহুর্তে তুই যাবি, আজ তোর অফিস যেতে হবে না। আর এজন্য যদি তোর চাকুরী চলে যায় তবে তাই হোক।
- ঠিক আছ মা, আমি এখনি যাচ্ছি।
- ঠিক আছে, শাহবাগ যেয়ে আমাকে ফোন দিবি।
(ঘটনাটি আমার পাশের রুমের বেসরকারী চাকুরীজীবি সন্তানকে মায়ের নির্দেশ)
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




