somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাইব্যুনাল আইনের সংশোধনী মন্ত্রিসভায় উঠছে কাল - কপি পেস্ট

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হচ্ছে। আগামীকাল মন্ত্রিসভায় সংশোধিত আইনের প্রস্তাব উত্থাপন করা হবে। সংশোধিত আইনে বাদী, বিবাদী ও সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন।
আইনমন্ত্রী শফিক আহমেদ আজ রোববার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন।
মন্ত্রী আরও জানান, সংশোধনীটি মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পেলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষে প্রস্তাবটি সংসদে উপস্থাপন করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘এই সংশোধনীর মাধ্যমে সরকারের পাশাপাশি যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।’
মন্ত্রী জানান, নতুন সংশোধনী অনুযায়ী আগের মতোই ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষ ও সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন। আপিল করার পর পরবর্তী ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। তবে কোনো গ্রহণযোগ্য কারণে যদি ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি না করা যায়, তা হলে এ ক্ষেত্রে আরও ৩০ দিন সময় পাবেন আপিল বিভাগ। অর্থাত্ সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে।
আইনমন্ত্রী বলেন, জনগণের মতামত বা প্রত্যাশা অনুযায়ী আইন প্রণয়ন ও আইন সংশোধন করা হয়। এ আইনটিও জনগণের অভিপ্রায় অনুযায়ী সংশোধন করা হচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে বিশিষ্ট আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারপতিসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শাহ আলম, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সমন্বয়ক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র:
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×