স্বপ্ন
ইব্রাহিম খলিল আমিদ
যখন থেকে মায়ের আঁচল ধরতে শিখেছি
তখন থেকে স্বপ্ন দেখা শুরু।
স্বপ্ন গুলো সাত রঙে রাঙ্গিয়ে যেতো,
প্রতিটা রঙ্গই ছিল এক একটা স্বপ্ন।
তখন স্বপ্ন গুলো ছিল নিরাশা দায়ক
কারণ প্রকাশের মাধ্যম ছিল না।
যখন থেকে মায়ের আঁচল ছেড়ে,
হাটি হাটি পা করে সামনে এগুচ্ছি
তখন যেন স্বপ্ন গুলো রঙ পরিবর্তন করল।
রংধ্নুর সাত রঙের সাথে
আরো কত শত রঙ মিশে গেল।
রঙ গুলো কে নিজের মত সাজাতে চাইলাম,
না হচ্ছে না।
মনে প্রশ্ন জাগল,
সব রঙ কি স্বপ্ন?
স্বপ্নের রঙ গুলোকে নতুন করে
সাজাতে চলে গেল অনেক বছর।
এখনো স্বপ্ন দেখা শেষ হয়নি।
এখনো অজানা পথের স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি,
রাজ কুমারির কিংবা রাজ প্রাসাদের।
কখনো দেখছি ,
সওদাগর হয়ে পারি দিচ্ছি সাত সাগর
গন্তব অজানা অচেনা জায়গা।
প্রতিটা মুহূর্তে স্বপ্ন দেখে যারা
পাওয়া না পাওয়ার,
এভাবে স্বপ্ন দেখে যাবো
জীবনের শেষ পযর্ন্ত
প্রতিটা মুহূর্তে
প্রতিটা পলকে.........।।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




