somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫'ই জানুয়ারীর হাস্যকর নির্বাচনে জয়ী সরকার গঠন করার পরে কিছু কথা বলা দরকার।

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫'ই জানুয়ারীর হাস্যকর নির্বাচনে জয়ী সরকার গঠন করার পরে কিছু কথা বলা দরকার।

প্রথম কথা, যারা নির্বাচনের আগ পর্যন্ত সাফাই গেয়েছিলো ১৫'ই ফেব্রুয়ারীর ইলেকশন নিয়ে তারা সম্ভবত এখন শীতনিদ্রায় যাবে। কারন ১৫ ই ফেব্রুয়ারীর সরকার আর এই সরকারের কি পার্থক্য তা সম্ভবত ক্লীয়ার হয়ে যাচ্ছে অথবা অচিরেই ক্লীয়ার হয়ে যাবে। এই সাথে আরেকটি জিনিষ উপলব্ধি হলো, "কাদম্বিনী মরিয়া প্রমান করিয়াছিলো সে মরে নাই আর আওয়ামিলীগ ৫'ই জানুয়ারীর ইলেকশনে সরকার গঠন করিয়া প্রমান করিল বাকশালের চেতনা তাদের অন্তর হইতে কখনোই মুছিয়া যায় নাই"

আমি ব্যাক্তিগত ভাবে কখনোই এরকম কোন সম্ভাবনা দেখি নাই যে এই সরকার কোনভাবেই পিছু হটবে এবং শেখ হাসিনার উপর এ বিষয়ে পূর্ন আস্থা জানিয়ে পোষ্টও করেছিলাম। এটার জন্য আলাদা কোন কঠিন সমীকরনেরও প্রয়োজন পড়ে না। গত পাচঁ বছরে তাদের কর্মকান্ডের দিকে খেয়াল করলেই এর বিশ্বাসযোগ্যতা ফুটে উঠবে। বিশেষ করে পিলখানা হত্যাকান্ডের ভার আর শেয়ার বাজার কেলেংকারী মাথায় নিয়ে জনগনের
কাছে জবাবদিহীতা করাটা অসম্ভব একটা ব্যাপার ছিলো। আর কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ৫'ই জুনের হেফাজতের হত্যাকান্ড। এবং আমি নিজে ব্যাক্তিগত ভাবে তখনই কনফার্ম হয়ে যাই যে এই সরকার কোনভাবেই এমন কোন প্রক্রিয়ার মধ্যে যাবে না যেখানে জনগনের কাছে বিন্দুমাত্রও জবাবদিহীতা সম্ভাবনা থাকে।

আর শেষ কথা হচ্ছে এতদিন যারা সোজা ভাষায় কিংবা ঘুরিয়ে পেচিঁয়ে নানা ধরনের নীতি কথা শোনাত তাদের মুখোশ খুলে গেছে এবং ভবিষ্যতে আরও নগ্নভাবেই উন্মোচিত হবে যখন নাকি তারা জনগনের কাছে অগ্রহনযোগ্য সরকারের পক্ষে সরব হবে এবং গনতন্ত্রের বলি দেওয়ার ব্যাপারে কঠিন নীরবতা পালন করবে।

অনেকে মনে করে টিপিক্যাল অন্ধ দলীয় সমর্থকের মত খালি সস্তা প্রচারনার জন্যই হয়তো পোষ্ট করি। কিন্তু না, আজকে যে ভয়াবহ সিচুয়েশন সৃষ্টি হবে তার আলামত বহু আগে থেকেই পাচ্ছিলাম। এক্স্যাক্টলী কি হবে সেটা জানতাম না তবে খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম দেশে স্বাভাবিক গনতন্ত্র থাকবে না। এমন কিছু করা হবে যেখানে জনগনের সত্যিকারের ক্ষমতা ছলে-বলে কৌশলে ছিনতাই করাই হবে। তাই নিজের আবেগের তাড়নাতেই মাঝে মাঝেই কিছু পোষ্ট করতাম। আর একটা কথা না বল্লেই নয়, যারা মনে করেন দেশ বিক্রি করা মানেই শুধুমাত্র গুরুর মাংসের মত পাল্লায় উঠিয়ে কেজি দরে বিক্রি করা। তাদের বলবো ধারনা'টা একটু চেঞ্জ করেন। একজন পতিতা যখন রাতের অধাঁরে একাধিক খদ্দের এর কাছে নিজের শরীর বিলিয়ে দেয় তখন কিন্তু আমরা সাধারন ভাষায় একে শরীর বিক্রি করাই বলি। যদিও কোন খদ্দেরই পার্মানেন্টলী তার শরীর খানা কিনে বাসায় নিয়ে যায় না।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×