লাশের স্তুপ বানাচ্ছে ৭১ এর হায়নারা - সরকারের পুতুল খেলা বন্ধ না হলে জনগনের আস্থা হারানো অনিবার্য।
১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আরো কিছু লাশ উপহার পেল প্রজন্ম চত্ত্বর। নারায়নগঞ্জ এর গনজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির নিরপরাধ ছেলে ত্বকি কে খুন করে ভাসিয়ে দিয়েছে শীতলক্ষ্যায়। আর গোলাম আজমের মামলার সাক্ষী আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই এর লাশ মিলেছে ফ্লাইওভারের নিচে। আর কত নিরীহ লাশ হলে সরকার বন্ধ করবে জামাত শিবিরের রাজনীতি। লাশ হওয়ার চাইতে চতুর এবং সচেস্ট হতে হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বাংলাদেশের সিকিউরিটি সিস্টেম কলাপ্স করেছে, এই বিষয়ে কারো কোন দ্বিমত নাই। পুতুল খেলা বন্ধ করে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে এই সংকট থেকে মুক্তি দিন। অন্যথায় নিরাপত্তা ঝুকির কারনে জনগনের আস্থা হারানো সময়ের ব্যাপার। লাশের স্তুপ বানিয়ে সরকারকে ব্যার্থ করার যে পরিকল্পনা নিয়েছে জামাত-বিএনপি, তাদের সফলতা আলোর মুখ দেখতে বেশি সময় নিবে না, তা এখনি অনুমান করা যায়। মানুষের জীবনের নিরাপত্তা দিতে না পারলে সরকারকে ব্যর্থ বলা যাবে না কেন এই মর্মে নোটিশ দেয়া হোক। জামাত-শিবির এর মদদ পুস্ট বিএনপির মাঝে ৭১ এর চেতনা কখনো আসবে কিনা জানি না, তবে অন্তত তাদের বিবেকে মনুষ্যত্ব শব্দটি স্থান পাক।
জয় বাংলা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন