আজকে ট্রেন দিয়া আসলাম... নাম এগার সিন্ধুর জক জক জক জক জক... আমার সাথে এক মেয়ে এসেছিল... মেয়েকে আমি চিনি না... মেয়েও আমাকে চিনেনা... কিন্তু দুই জনে এক টিকিট কিনলাম... ব্ল্যাকের টিকেট... ২৪০ টাকার টিকেট কিনেছি দুই জনে ৪০০ টাকায়... মেয়ে আর আমি সামনা সামনি বসেছি... দুই জন জানানলার দুই পাশে... সকাল বেলা... ট্রেন চলছে জক জক জক জক... জক জক জক জক...
জানালা খোলা... বাইরে তাকিয়ে দেখি সবুজ ধান খেত এর উপর কুয়াশার চাদর খুবি আলত করে পরে আছে... এত সুন্দর একটা দৃশ্য... আর সামনে পরীর মত একটা মেয়ে... আহা যাত্রা সফল... ট্রেন জক জক করতে করতে ভৈরব আসল... মেয়েটার সাথে একটা ছেলে বসল আর আমার সাথে একটা ছেলে... কিন্তু ওই মেয়েটা আর ছেলেটার মাঝখানে একটা ব্যাগ রাখল মেয়েটা... ভৈরব আসার আগে ছেলে দুইটা আমার সাথে কথা বলল অনেক্ষন... আমিও আবার একটু বাচাল টাইপের আমিও কথা বললাম সমান তালে... ভৈরব আমার আগেই ছেলে দুইটা নেমে গেল নাস্তা করতে আমি গেলাম মেয়ের জন্য নাস্তা আনতে... আমার টাকাতে নয় মেয়ের টাকাতে... আমি আবার টাকা খরচ করব না যতই ভালো লাগুক...
নাস্তা করল মেয়েটা আমিও করলাম... আমি বাইরে থেকে এসে উঠলাম ট্রেন এ দেখি ছেলে দুইটা বসে আছে... আমাকে দেখে জায়গা দিল... আমি বসলাম হাতে ঝালমুড়ি... আমার খুবি প্রিয় একটা খাবার... তাই আর মেয়েটাকে সাদলাম না... একাই খেলাম... খাওয়া শেষ হাত মুচ্ছি এমন সময় মেয়ের গলা নেও পানি খাও... আমি পানি খেলাম... ছেলে দুইটা আমার মুখের দিকে তাকিয়ে রইল... কিছুক্ষন পর ক্রসিং আমি আর একটা ছেলে নাম্লাম একসাথে এ ছেলেটি মেয়েটির সাথে বসেছিল...
ছেলে আমকে বলে মেয়েটি আপনার সাথের... আমিঃ না... ছেলেঃ আপনার টিকেট টা একটু দেখি... আমি দিলাম টিকেট... ছেলেটি বলে ভাই আপনি একা অথচ টিকেট দুইটা আর সেই সিট এ মেয়েটি... আবার বলেন চিনেন না... হঠাত করে বলে ভাই ভাবির সাথে রাগ করসেন...!! আমি অবাক... তারপর বলি না রাগ কিসের... পরে বলে যে আগে যে বললেন যে চিনিনা।। আমি বললাম এমনি বলেছি... এই জন্যই তোঁ দুই জন দুই সিট এ... ভাই এবার রাগ বাদ দিয়ে গিয়ে ভাবির সাথে বসবেন ছেলেটি আমায় বলে... আমি বললাম না ভাই আপনি দেবর আপনার ভাবির সাথে আপনি বসেন... ছেলেটি আর কিছু বলল না... ভাবল রাগ হয়ত বেশি... তারপর আসলাম কমলাপুর...
এসে নামলাম... ছেলেটি আমাকে আসতে আসতে বলে ভাই রাগ বাদ দেন... আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে... তারপর আমি মেয়েটিকে নিয়ে নামলাম... আমি আর মেয়েটি একসাথে হাঁটছি... এমন ভাবে যেন স্বামী স্ত্রী... আমার হাতে ব্যাগ আর আমার সাথে চলছে মেয়েটি... তারপর স্টেশন এর বাইরে গিয়ে মেয়েটি তার বাবার সাথে চলে গেল... হঠাত দেখি পিছনে সেই ট্রেন এর ছেলেটি... আমাকে বলল, ভাই ভাবি কার সাথে গেল... আমার উত্তর ওর বাবার সাথে...
ছেলেঃ ভাই রাগ করে বাবার বারি চলে গেল...?...
আমিঃ হুম...
ছেলেঃ আপনি বাধা দেন নি...?...
আমিঃ না ভাই কখনো কোন কাজে দেই না তোঁ তাই...
ছেলেঃ খুব ভালবাসেন ভাই... তাই না...??
আমিঃ হুম ভাই।।
ছেলেঃ কষ্ট পায়েন না ভাই চলে আসবে...
আমিঃ আচ্ছা ভাই আপানার কথা যেন সত্যি হয়... আমি এখন যাই...
এই কথা বলে আমি আমার বউ কে বাপের বারি পাঠিয়ে দিয়ে আমার বউ এর দেবরকে তার দুয়ার জন্য ধন্যবাদ জানিয়ে BY রিকশা Come 2 নীলক্ষেত...
ধন্যবাদ সবাইকে... আর আমার বউ কে সবাই দুয়া করবেন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




