আমরা জানি বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়। জিয়াউর রহমান ও বিচার চাইতেন। আর চাইতেন বলেই তিনি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়েছিলেন। আর বানিয়েছিলেন কুখ্যাত রাজাকার শাহ আজিজ কে প্রধানমন্ত্রী আর আব্দুল আলীমকে বানিয়েছিলেন মন্ত্রী। তিনি বিচার চাইতেন বলেই তাদের কে বসিয়েছেন সিংহাসনে। আর তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন বলেই ৭১ এ অত্যাচার, গণহত্যা, গন ধর্ষণকারীদের ব্যবস্থা করে দিয়েছিলেন পবিত্র জাতীয় পতাকা, জাতীয় সংসদের মধ্যে দাঁড়িয়ে ভাষণ দিতে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর প্রথম অনুদান দিয়ে একজন রাজাকারের সামনে সকল মুক্তিযোদ্ধাকে ছোট করেন জিয়া। কারন অনুদান টি প্রথম দেয় শাহ আজিজ তৎকালীন প্রধানমন্ত্রী। আর আমরা তাই বুঝতে পেরেছি যে বিএনপি তথা জিয়া চাইতেন রাজাকারের বিচার।
এর পর চলতে থাকে ৯০ পর্যন্ত স্বৈর শাসন। আমরা কয়েকটি তাজা প্রাণ আর লক্ষ জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আবার ফিরে আসি গণতন্ত্রের রাস্তায়। তারপর আমরা রাজপথে আবার মিছিল করি যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু বিএনপি সরকার আমাদের রাস্তায় পিটিয়ে বুঝিয়ে দিলো যে আমরাও বিচার চাই এই জন্যই আপনাদের পিটিয়েছি।
শহীদ জননী জাহানারা ইমাম এর গন আদালতে ফাসির রায় গোলাম আজমের। কিন্তু বিএনপি বিচার চায় বলে শহীদ জননীর উপর করে রাষ্ট্র দ্রোহের মামলা। কারন উনি তো বিচার চান যুদ্ধাপরাধীদের কিন্তু নিজামী, গোলাম আজম, সাইদী এদের না। শেষ পর্যন্ত রাষ্ট্র দ্রোহের মামলা মাথায় নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শহীদ জননী। এখন কি কেও বলবেন তিনিও রাজনৈতিক দুরভিসন্ধিয়ের জন্য এই রায় দিয়েছিলেন। বিএনপি সরকার যুদ্ধাপরাধীদের বিচার চায় কিন্তু...!!!
জামাতকে মন্ত্রিত্ব দিয়ে বিএনপি তথা খালেদা জিয়া প্রমান করেন তিনিও বিচার চান তবে উনার মরহুম স্বামী যেভাবে করেছিলেন সেভাবে রাজাকারদের গাড়িতে পতাকা ব্যবহারের অনুমতি দিয়ে, সংসদের মধ্যে ভাষণের সুযোগ করে দিয়ে, স্মৃতিসৌধ এর মতো পবিত্র জায়গায় এসব নরপশুদের জাওয়ার সুযোগ করে দেওয়ার মধ্যে দিয়ে বিএনপি ও কিন্তু বিচার চায়...!!!!
এখনো বিএনপি এর নেতাদের মুখে সেই জিয়ার আমল থেকে চলে আসা কথা বিএনপি ও যুদ্ধাপরাধীদের বিচার চায় তবে...!!!!
আমার প্রশ্ন কখন বিচার করবে যখন দেশটাকে বিক্রি করে করে আর কিছু থাকবেনা নাকি মরে কংকাল হয়ে যাব আমরা তারপর বিচার করবে বিএনপি সরকার। আমার বাবার যৌবন কাল থেকে শুনে আসছেন বিএনপি ও বিচার চায় আর উনি এখন ৫০+ আর আমিও এখন শুনছি বিএনপি ও বিচার চায় কিন্তু আমি যখন ৫০+ হবে তখনো শুনবো বিএনপি ও বিচার চায় তবে...!!!!
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




